নিজস্ব প্রতিনিধি: বর্তমানে গোটা দেশের ভরসা সেনার উপর। যদি সত্যিই ভগবান থেকে থাকে, তাহলে ঈশ্বরের অবতারে সেনা বাহিনীই এখন প্রধান ভরসা ভারতীয়দের। যাঁরা ঢাল হয়ে প্রতিনিয়ত পাকিস্তান থেকে ভারতকে রক্ষা করে চলেছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলা প্রাণ কেড়েছে ২৬ জনের। তার প্রতিশোধ তুলতেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। যদিও গতকাল যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। পরস্পরকে আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কাল কেউটে পাকিস্তান নিজের ক্ষমতা দেখিয়েই চলেছে, ক্রমাগত যুদ্ধের আবহ তৈরি করে চলেছে। যদিও পাকিস্তানকে শেষ করেই ছাড়বে ভারতীয় সেনাবাহিনী, বর্তমানে এমন মর্মেই গোটা দেশবাসী। যেভাবেই কাল কেউটে পাকিস্তানকে জব্দ করেই ছাড়বে ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযান পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে, এবার গোটা পাকিস্তানকে ধ্বংস করবে ভারত। এবার এই মর্মে একটি দুর্দান্ত ভিডিও ভাইরাল হল।
যা দেখে মন কেঁদে উঠল সকলের। ভিডিওটি উত্তরপ্রদেশের হাপুরের। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধাবা থেকে কয়েকজন ভারতীয় সেনা জওয়ান খাবার খেয়ে বেরোচ্ছেন। এরপরেই তাঁদের দেখে ছুটে এলেন আশপাশের লোকজন। তাঁদের চোখে এখন ভারতীয় সেনারাই প্রকৃত হিরো। এরপর স্থানীয় জনগণ জড়ো হয়ে সকলে মিলে সেনাদের উপর ফুল বর্ষণ করতে শুরু করেন। সৈন্যরা বলেন যে, তারা এখন সীমান্তে যাচ্ছে। তখনই লোকেরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয়। এবং হাসিমুখে বীরযোদ্ধাদের শুভেচ্ছা জানান। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, দেশপ্রেম মাখানো এই ভিডিওটি হাপুর জেলার গড়মুক্তেশ্বর কোতোয়ালি এলাকার একটি ধাবার। কিছু লোক এখানে খাবার খাচ্ছিল, ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনীর একদল সৈন্য ধাবায় পৌঁছয়। এবং সবাই একসঙ্গে খাবার খান। খাবার খেয়ে জওয়ানরা দোকান থেকে বেরিয়ে যেতেই সেখানে উপস্থিত লোকজন তাদের দেখতে পেয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করে এবং ফুলের বর্ষণ করে তাঁদের স্বাগত জানায়। এই আবেগঘন মুহূর্তে, সৈন্যদের মনোবল কেবল বৃদ্ধিই করেনি, বরং সেখানে উপস্থিত সকলের চোখে-মুখে গর্ব ও শ্রদ্ধার দেখে মুগ্ধ হয়েছেন।