নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তানের যুদ্ধের কারণে গোটা দেশের মানুষে আলোচনার এখন একটাই কেন্দ্রবিন্দু। এই সংঘাতের বিষয় অনেকেই নিজেদের মত প্রকাশ করছে। এবার ভারত-পাকিস্তানের মধ্যে বিশাল যুদ্ধ হলে ও যুদ্ধে যদি পাকিস্তান জিতে যায় তাহলে কী করতে চায় সে? এই প্রশ্ন নিয়ে কিছু পাক খুদেদের জিজ্ঞাস করে এক তরুণ। আর এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয় যায়। এরকমই প্রশ্নে একজন পাকিস্তানি শিশু স্পষ্ট জানায়, পাকিস্তান জিতে গেলে সে ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলিকে নিয়ে যেতে চায়। কারণ হিসেবে সে বলে, পাকিস্তান ক্রিকেটাররা ভাল খেলতে পারে না। ছোট্ট খুদের এমন মন্তব্য শুনে হেসে উঠলেন প্রশ্নকর্তা। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পরে নেটদুনিয়ায়। সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে এই ভিডিও দেখে সকলের মুখে হাসি চলে আসে। তবে যেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা কোথা থেকে তৈরি করা, বা কবের করা তা এখনও জানা যায়নি।
পাকিস্তানি খুদেদের ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভারত-পাক সংঘাত নিয়ে পাকিস্তানের কিছু স্কুল পড়ুয়াদের নানা রকমের প্রশ্ন করে এক তরুণ। সেখানেই এক পড়ুয়াকে ওই তরুণ জিজ্ঞাসা করে, ‘‘পাকিস্তান যুদ্ধে জিতলে তুমি কী নিয়ে আসতে চাও?’’ সঙ্গে সঙ্গে ওই পড়ুয়া উত্তর দেয়, ‘‘বিরাট কোহলিকে। কারণ পাকিস্তানিরা ক্রিকেট খেলতে জানে না।’’ পাকিস্তানি এই খুদের উত্তরে হেসে ফেলে তরুণ। ইতিমধ্যেই ওই ভিডিও প্রকাশ্যে এসে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে আরও কয়েক জন পাক পড়ুয়াকে ভারত-পাক সংঘাত নিয়ে একাধিক প্রশ্ন করতে দেখা গিয়েছে ওই তরুণকে। সে সব প্রশ্ন শুনে মজার মজার উত্তর দিয়েছে খুদে পাকিস্তানি একদল পড়ুয়া। তাদের খুব নিষ্পাপ ভাবেই উত্তর দিতে দেখা যায় ওই ভিডিওতে।
দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওটি একটি ‘ইউনিফর্মার্স’ নামের এক্স অ্যাকাউন্ট হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে লাইক এবং কমেন্টে ভরে গিয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই বেশ হাসির হাসির মন্তব্য করেছেন। ভারতের একজন নেটাগরিক ভিডিওটি দেখে লিখেন, ‘‘পাকিস্তান একমাত্র স্বপ্নে জিতবে। বিরাট কোহলিকে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা।’’
যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি “এই মুহূর্তে” ।