বালুচিস্তানে পাক সেনার গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ, ছিন্নভিন্ন ৭ জওয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক, বালুচিস্তান: বালুচিস্তানে পাক সেনার উপর ফের হামলা। ৭ জন নিহত। পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই হামলায় একজন অফিসার সহ ৬ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কিছু সেনাকর্মী আহতও হয়েছেন বলে খবর।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১:৪৫ মিনিটে (০৬৪৫ জিএমটি) কাছি জেলায় এই ঘটনা ঘটে। এখানে ফ্রন্টিয়ার কর্পসের কনভয়ে একটি আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনার পর তড়িঘড়ি আসে নিরাপত্তা বাহিনী। তারাই ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলায় যুক্তদের খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এমনিতেই পাকিস্তানের এখন সময়টা ভাল যাচ্ছে না। গত ২২ এপ্রিল পাকমদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীরা পহেলগাঁওয়ে হামলা চালায়। বেছে বেছে হিন্দু পুরুষ পর্যটকদের হত্যা করেছে তারা। জঙ্গিদের বাধা দিতে গিয়ে মারা যান এক স্থানীয় কাশ্মীরী চালক। তারপর থেকেই ঘরে বাইরে চাপের মুখে পড়েছে পাকিস্তান। পড়শি দেশের মসজিদ থেকে মৌলানা বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে তারা ভারতের পক্ষে থাকবেন। আন্তর্জাতিক মঞ্চ পহেলগাঁও হামলার জন্য শরিফের দেশের কাছ থেকে জবাব চেয়েছে।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক অস্বীকার করেছে। তার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা।

পাকিস্তানও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভিসা স্থগিত করা, ১৯৭২ সালের সিমলা শান্তি চুক্তির মতো কাজ করেছে তারা। পাশাপাশি হুমকি দিয়েছে যে সিন্ধুর জলবন্টন চুক্তি স্থগিতকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে দেখা হবে। ইতিমধ্যেই উভয় দেশই আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের নিজ নিজ আকাশসীমাও।

 

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

আফগানিস্তানে ফের ড্রোন হামলা পাকিস্তানের, নিহত ৩ শিশু, পাক রাষ্ট্রদূতকে তলব

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]