Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৈভবকে নকল নয়, ১৭ বছরের নয়া প্রতিভা আয়ুষকে পরামর্শ বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এ এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যেই অন্যতম চমক হকেন বৈভব সূর্যবংশী। যার বয়স মাত্র ১৪ বছর। এই বয়সে দাঁড়িয়ে সব চেয়ে কনিষ্ঠ হিসেবে  টি-টোয়েন্টিতে শতরান করেছেন এই ক্রিকেটার। আইপিএল ২০২৫ –এ রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেছে এই ব্যাটার। তার মধ্যেই আরেকটি চমক হল ১৭ বছরের আয়ুষ মাত্রে। সেও চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে নজর কেড়েছেন। এই আয়ুষকেই তাঁর পিতা যোগেশ একটি বিশেষ উপদেশ দেন। তিনি বলেছেন, বৈভবকে কোনও মতেই নকল করবে না।

চলতি আইপিএল’র এই দুইজন হলেন নতুন প্রতিভা। তবে এই মরশুমে বৈভব যতটা স্টারডাম পেয়েছে আয়ুষ তা পায়নি।

আয়ুষের বাবা চান, ছেলে যেন মন দিয়ে খেলা চালিয়ে যায়। অন্য কোনও বিষয় মাথায় নিয়ে খেলায় তার প্রভাব পরতে পারে। এই বিষয় যোগেশ বলেন, “আমি আয়ুষকে বলেছি, ও আর বৈভব দু’জন সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যাটার। বৈভব বাঁ’হাতি। আয়ুষ ডানহাতি। তাই যদি কেউ ওকে বৈভবের সঙ্গে তুলনা করে তা হলে ওকে মাথা ঘামাতে নিষেধ করেছি। ওকে বলেছি, বৈভবকে নকল করে শতরান করতে যেয়ো না। আমার মনে হয়, এখন নিজের উপর চাপ নেওয়ার কোনও দরকারই নেই আয়ুষের। এখনও অনেক পথচলা বাকি।”

এমননি তেই চেন্নাই দলে ধোনি রয়েছেন। তাঁর কাছ থেকে আয়ুষ অনেক কিছু শিখতে পারবে। এমনিতেই ধোনির নজরে রয়েছেন আয়ুষ। এতে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন যোগেশ। যোগেশ আরও বলেন, “ধোনি ওকে বলেছেন, ‘ভাল খেলেছ। পরের ম্যাচগুলোতেও এই ভাবেই খেলতে হবে।’ ধোনির মতো এক ক্রিকেটারের কাছে এই প্রশংসা কম নয়। আমার মনে হয়, ধোনি আয়ুষের প্রতিভা দেখেছেন। আয়ুষের উপর বিশ্বাস রাখছেন। এই বিশ্বাসের দাম আয়ুষ ঠিক দেবে।”

জানা যায়, চেন্নাই আয়ুষকে চলতি আইপিএল মরশুমের দলে নেয়। এই নয়া প্রতিভা মাত্র চারটি ম্যাচেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে। ১৬৩ রান করেছেন। ৪০.৭৫ গড় ও ১৮৫.২২ স্ট্রাইক রেটে রান করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৮ বলে ৯৪ রান করেছেন তিনি। আর একটু হলেই দলকে জিতিয়ে দিতেন আয়ুষ।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00