Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘায় জগন্নাথধামে শুরু মহাযজ্ঞ, বিকেলে পূর্ণাহুতি দেবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : চেনা দিঘাই বদলে গিয়েছে জগন্নাথ দেবের আগমনে। আর শুধু সময়ের অপেক্ষা। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগে মঙ্গলবারই শুরু মহাযজ্ঞ। সকাল থেকে শুরু করে এই মহাযজ্ঞ চলবে সন্ধ্যে পর্যন্ত। এই যজ্ঞে হাজির থাকবেন মু্খ্যমন্ত্রী স্বয়ং। মন্গির উদ্বোধনের আগে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রবিবার থেকেই।

আম, বেলকাঠ দিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিশ্ব শান্তি যজ্ঞ। ৩৩ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে প্রাণ প্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন হচ্ছে দিঘার জগন্নাথ দেবের মন্দিরের। গোটা কাজটি করা হচ্ছে পুরীর মন্দিরের নিয়ম মেনেই। মন্দির উদ্বোধনের গোটা কাজের দেখাশোনা করছেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবাইত রাজেশ দ্বৈতাপতি। উপস্থিত আছেন ইসকনের সহ-সভাপতি ও সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস।

জানা গিয়েছে, মঙ্গলবার দু’ কুইন্টাল ঘি এবং ১০০ কুইন্টাল আম ও বেল কাঠ নিয়ে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রসাদ হিসেবে তৈরি করা হয়েছে বিভিন্ন  রকমের মিষ্টি। তার মধ্যে রয়েছে পেঁড়া, গজা, রসগোল্লা। যজ্ঞকুন্ডে কলস স্থাপন করা হয়েছে। মহাযজ্ঞ সম্পন্ন হলে জগন্নাথ দেবের শয়ন হবে পুষ্পের বিছানায়। তারপর বুধবার থেকে উদ্বোধনের বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে। ৫৬ ভোগ দেওয়া হবে জগন্নাথদেবকে।

গোটা অনুষ্ঠানের জন্য দিঘাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার মোড়কে। যান চলাচলের ওপরে কড়া নিয়ন্ত্রণ রাখা হয়েছে। ইচ্ছে করলেই কেউ অনুষ্ঠানের জায়গায় ঢুকতে পারবেন না।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00