Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ বছর হলেই স্বাধীনভাবে খোলা যাবে অ্যাকাউন্ট, যুগান্তকারী সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অর্থনীতির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আজ সোমবার (২১ এপ্রিল) দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, এখন থেকে ১০ বছরের বেশি বয়সের নাবালক-নাবালিকারা স্বাধীনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং লেনদেন চালাতে পারবে। যদিও নাবালকদের  মেয়াদী আমানত ও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। কারেন্ট কিংবা অন্য কোনও অ্যাকাউন্ট খোলা বা লেনদেনের অধিকার দেওয়া হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত বর্তমান সমাজে বড় ধরণের প্রভাব ফেলবে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে এদিন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১০ বছরের বেশি বয়সী নাবালকরা যদি চায় তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের নিজেদের ঝুঁকির বিষয়টি মাথায় শর্তাবলী প্রযোজ্য রেখে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিতে পারবে। এমনকি বিভিন্ন ম,এয়াদী আমানতে টাকা জমা রাখার সুবিধাও দিতে পারে। ১০ বছরের বেশি বয়সী যে কেউ নিজস্ব অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবে। তবে কী কী শর্তে ওই অ্যাকাউন্ট খোলা যাবে তা ঠিক করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।’ আরবিআইয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, নাবালকরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নতুন পরিচালনার নির্দেশাবলী এবং অ্যাকাউন্টধারীর স্বাক্ষরের নমুনা ব্যাঙ্কের রেকর্ডে রাখতে হবে। নাবালকদের অ্যাকাউন্টগুলিতে অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে ছাড়া হয়েছে। ব্যাঙ্কগুলি যদি মনে করে ১০ বছর বয়সী নাবালকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম/ডেবিট কার্ড, চেক বইয়ের সুবিধা প্রদান করতে পারবে। এ ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

নাবালকের বয়স ১০ বছরের কম হলে কী হবে?

কোনও নাবালক বা নাবালিকার বয়স ১০ বছরের কম হলে বর্তমানে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে সেক্ষেত্রে ওই নাবালিকা বা নাবালকের স্বাভাবিক বা আইনি অভিভাবকের মাধ্যমে তা করতে হবে। ১০ বছরের কম বয়সী নাবালকদেরও তাদের মাকে অভিভাবক হিসেবে রেখে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে।

বিভিন্ন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে নাবালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা স্বাধীনভাবে বা অভিভাবকের মাধ্যমে পরিচালিত হোক না কেন) অতিরিক্ত টাকা তোলার অনুমতি দেওয়া হবে না এবং সর্বদা একটি ক্রেডিট ব্যালেন্স থাকতে হবে। চলতি বছরের পয়লা জুলাইয়ের মধ্যেই ব্যাঙ্কগুলিকে সংশোধিত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন নীতি তৈরি করতে বা বিদ্যমান নীতিগুলি সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

Repo Rate: মধ্যবিত্তদের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআই আরও সস্তা

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

স্বল্প সঞ্চয়ের সুদে কোপ? আরবিআই-র রিপোর্টে জল্পনা

মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI কমল

এটিএম থেকে টাকা তুলতে গেলে বাড়তি কড়ি গুনতে হবে, কবে থেকে চালু নয়া নিয়ম?

৫ বছর বাদে কমল রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের EMI কমছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00