সুখবর, দিঘার পর্যটকদের জন্য নববর্ষের আগে বিশেষ উপহার

Share:

নিজস্ব প্রতিনিধি : দিঘা ঘুরতে যাওয়া যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে দিঘা যেতে যাঁরা ট্রেনকে বেছে নেবেন, তাঁদের জন্য খুব ভালো সুযোগ আনছে রেল। বাংলা নববর্ষের আগেই বিশেষ উপহার পেতে চলেছেন ভ্রমণপিপাসুরা। পাঁশকুড়া-দিঘা লাইনে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে। বুধবার থেকে মিলবে এই পরিষেবা।

আর ৭ দিন পরেই বাংলা নববর্ষ। পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় দিঘায় উদ্ধোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। জোড়া কারণে দিঘায় ক্রমাগত বাড়ছে ভিড়। হাতে কয়েকদিন নিয়ে বেড়িয়ে পড়লেই হল। তাই পর্যটকদের সুবিধার কথা চিন্তা করেই পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেল দপ্তরের কাছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন চালুর আবেদন জানিয়েছিল। সেই আবেদনে মিলেছে সাড়া।

বুধবার থেকে এই পরিষেবা চালু হবে পর্যটকদের জন্য। তবে কত দিন মিলবে এই সুবিধা? জানা গিয়েছে, আগামী ৮ জুন পর্যন্ত এই জোড়া স্পেশাল ট্রেন চালানো হতে পারে।

সূত্রের খবর, পাঁশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল ১১টায় ট্রেনটি ছাড়বে। দুপুর ১টা ৫০ মিনিটে ট্রেনটি দিঘায় পৌঁছবে। দিঘা থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ট্রেনটি ছাড়লে পাঁশকুড়ায় পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। এই বিশেষ লোকালের ভাড়া ৩০ টাকা।

‘পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-সূত্রে খবর, দিঘা-পাঁশকুড়া যাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। পর্যাপ্ত ট্রেন না থাকায় সমস্যার পড়তে হয় যাত্রীদের। আগামী কয়েকদিন যাত্রী সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার অন্যতম কারণ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। ফলে যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখতে হচ্ছে।

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

সাবধান! উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছেন? রবিবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কিছু রেল

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

আচমকাই উত্তাল সমুদ্র! দিঘায় মৃত্যু পর্যটকের! নুলিয়াদের প্রচেষ্টায় প্রাণরক্ষা একজনের

স্বাধীনতা দিবসের আগে দিঘায় বাড়তি নজরদারি, হোটেলগুলোকে বিশেষ নির্দেশিকা

সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

উল্টোরথেও উন্মাদনা দিঘায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে এয়ার অ্যাম্বুলেন্স

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]