হনুমান জয়ন্তীতে রেড রোডে শোভাযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে হিন্দু সেবা দল

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই হনুমান জয়ন্তী। সেই উপলক্ষে রেড রোড চত্বরে শোভাযাত্রার জন্য আদালতের কাছে অনুমতি চাইল ‘হিন্দু সেবা দল’। হনুমান জয়ন্তী পালন করার জন্য আগামী ১২ এপ্রিল রেড রোডে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করতে চলেছে তারা। তবে পুলিশের তরফ থেকে এখনও কোনও অনুমতি পাওয়া যায়নি।

হনুমান জয়ন্তীর শোভাযাত্রার জন্য অনুমতি চেয়ে হিন্দু সেবা দল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মঙ্গলবার মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, বুধবার এই মামলার শুনানি হতে পারে।

সূত্র মারফত জানা গিয়েছে, ‘হিন্দু সেবা দল’ আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত রেড রোড চত্বরে একটি বিরাট শোভাযাত্রা এবং অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। কিন্তু তার জন্য বার বার অনুমতি চাওয়া হলেও তা কলকাতা পুলিশ দেয়নি বলেই দাবি করা হয়েছে।

এ বার সেই মিছিলের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছে হিন্দু সেবা দল। সেই মামলা করার অনুমতিও দেওয়া হয়েছে। চলতি বছর শর্তসাপেক্ষে রাজ্যের অনেক জায়গাতেই শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে। তবে রেড রোডের এই শোভাযাত্রা ও অনুষ্ঠানকে ছাড়পত্র দেবে কিনা আদালত সে নিয়ে রয়েছে ধোঁয়াশা।

বজরংবলীর জন্য ৫৬ ভোগের আয়োজন, নিবেদন করা হল পাঁচ হাজার কেজির লাড্ডু

হনুমানজির এই ৯টি সম্পর্কে জানেন না কেউ, এর শক্তি বহুমুখী

হনুমান জয়ন্তীঃ গেরুয়া পোশাকে পুজো করুন, ভুলেও এই কাজগুলি করবেন না….

জানুন সঙ্কটমোচন হনুমানের জন্মস্থান অঞ্জনেয়াদ্রি সম্পর্কে অজানা তথ্য

আজ কতক্ষণ সময় পাবেন বজরংবলীর আরাধনার, জেনে নিন বিশদে

৫৭ বছর পর দুর্লভ সংযোগ, হনুমান জয়ন্তীতে সাফল্যের শিখরে থাকবেন কারা?

১০০ বছর পর অদ্ভুত সংযোগ, হনুমান জয়ন্তীতে ভাগ্য খুলতে চলেছে এই রাশির জাতকদের

১২ না ১৩ এপ্রিল কবে পড়ছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই পুজোর নির্ঘন্ট…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]