পঞ্জাবের কাছে হারের পর পন্থের ক্লাস নিলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা!

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কা যেন অধিনায়কদের ক্লাস নেওয়ার জন্য বিখ্যাত হয়ে উঠছেন এবার তাঁর র‍্যাডারে ঋষভ পন্থ। পঞ্জাব কিংস (PBKS)-এর বিরুদ্ধে হারের পর মাঠের মাঝেই দেখা গেল এক বিতর্কিত মুহূর্ত। পন্থের সঙ্গে কথোপকথনে কার্যত আঙুল তুলে কিছু বোঝাতে থাকেন গোয়েঙ্কা। দৃশ্যটি দেখে অনেকেই মনে করলেন, যেন আবার ফিরে এল কে এল রাহুল-এর সেই বিখ্যাত মুহূর্ত, যখন তাকেও এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
₹২৭ কোটির বিনিয়োগ  অসফল?

LSG যে বিশাল অঙ্ক—₹২৭ কোটি—খরচ করে ঋষভ পন্থ-কে দলে নিয়েছিল, সেই বিনিয়োগ নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছে। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ পন্থ, তার উপর অধিনায়কত্ব নিয়েও উঠছে নানা প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে ব্যঙ্গ করে ‘₹২৭ কোটি ফ্লপ’ বলেও সম্বোধন করছেন।

LSG-এর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে হারের পরও মাঠের মাঝেই পন্থের সঙ্গে গুরুতর আলোচনায় বসেছিলেন গোয়েঙ্কা। যদিও তার পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে জয় পায় দল। তখন খুশিতে ডগমগ হয়ে উঠেছিলেন মাড়োয়াড়ি বেওসায়ী গোয়েঙ্কা। কিন্তু পঞ্জাব কিংস-এর বিরুদ্ধে ফের পরাজয়ের মুখ দেখতেই আবার দেখা গেল সেই চেনা দৃশ্য—মাঠের মাঝেই অধিনায়কের ক্লাস নিতে হাজির লখনউ কর্ণধার।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পন্থ-গোয়েঙ্কার সেই আলোচনার মুহূর্ত। অনেকেই বলছেন, “এটা কি পন্থের ক্যারিয়ারের জন্য শুভ সংকেত?” আবার কেউ কেউ বলছেন, “কে এল রাহুল-এর মতো ভাগ্য কি পন্থেরও হতে চলেছে?” তবে আলোচনার মধ্যেই হাসি-মজার ছবিও বন্দি হয়েছে ক্যামেরায়।

হারের কারণ হিসাবে ঋষভ পন্থ বলেন, “আমরা ২০-২৫ রান কম করেছিলাম। তবে এটা খেলারই অংশ। এখনও আমাদের হোম গ্রাউন্ডের কন্ডিশন বোঝার চেষ্টা করছি। উইকেট একটু স্লো ছিল, তাই বড় রান করা কঠিন হয়ে গিয়েছিল। তবে প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে।”

এখন প্রশ্ন উঠছে, পরবর্তী ম্যাচগুলোতে LSG কীভাবে ঘুরে দাঁড়াবে? অধিনায়ক ঋষভ পন্থ-এর উপর কি মালিক সঞ্জীব গোয়েঙ্কার চাপ আরও বাড়বে? নাকি পরবর্তী ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ঋষভ পন্থ সব সমালোচনার জবাব দেবেন!

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

ম্যাঞ্চেস্টারে নতুন মাইলফলক স্পর্শ করলেন কেএল রাহুল, কী কীর্তি গড়লেন?

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]