মহিলার কাঁধে ‘হাত’ নীতীশের, ভিডিও প্রকাশ করে বিঁধল লালুর দল

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যুদ্ধংদেহী মনোভাবে পরস্পরকে বিঁধতে শুরু করেছে সংযুক্ত জনতা দল ও রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ নেতৃত্ব। এবার এক অনুষ্ঠানে মঞ্চে ওঠা এক মহিলাকে জোর করে নিজের কাছে টানা এবং আপত্তিজনকভাবে কাঁধে হাত রাখায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করল লালুপ্রসাদ যাদবের দল। রবিবার সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর আপত্তিজনক আচরণ নিয়ে এক ভিডিও প্রকাশ করে আরজেডি’র তরপে প্রশ্ন ছোড়া হয়েছে, অতীতে এমন ঘটনা ঘটেছে কী? আরজেডির ওই হামলা নিয়ে অবশ্য নীতীশ কিংবা জেডিইউয়ের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিধানসভা ভোটে জনতা জনার্দনের মন জয়ে রবিবার পটনার বাপু সভাঘরে রাজ্য সরকারর তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ৮০০ কোটি টাকার সামাজিক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঞ্চেই সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী বেশ কয়েকজনের হাতে প্রতীক চেক তুলে দেন কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী। আরজেডির প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক দেহাতি মহিলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে চেক নিতে মঞ্চে এসেছেন। কার হাত থেকে চেক নেবেন তা বুঝতে না পেরে ঘাবড়ে গিয়েছেন ওই মহিলা। আচমকাই নীতীশ মহিলার বাঁ হাত ধরে অমিত শাহের দিকে ঠেলে দিচ্ছেন। তার পরে ওই প্রতীকে চেক নেওয়া মহিলার সঙ্গে ছবি তোলার বাহানায় তাঁর কাঁধে হাত দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর ওই ব্যবহারে খানিকটা অস্বস্তিতে পড়ে যান মহিলা উপভোক্তা।

সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে ওই ভিডিও পোস্ট করেছে লালুর দল আরজেডি। সেই সঙ্গে মহিলার সঙ্গে নীতীশের ওই  আচরণের নিন্দা করে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কীভাবে একজন মহিলাকে আপত্তিকরভাবে নিজের দিকে টেনে নিচ্ছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী এবং অসুস্থ বিজেপির যুগলবন্দি বিহারকে লজ্জিত করেছে। ২০০৫ সালের আগে কি কোনও মুখ্যমন্ত্রী এটা করেছিলেন? আমরা ক্ষমতায় আসার পরই কি এসব ঘটেছে?’

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

নির্বাচনের আগে ফিরল জনগণের ভাগ্য, সামাজিক নিরাপত্তা পেনশন বাড়ালেন নীতিশ কুমার

জনসমক্ষে IAS অফিসারের মাথায় বসিয়ে দিলেন ‘ফুলের টব’, নীতিশের কর্মকাণ্ডে হতবাক নেটপাড়া

পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

নীতীশের বাড়ি যাওয়ার পথে কানহাইয়া কুমারকে আটক করল পুলিশ

মেজাজ হারিয়ে রাবড়ি’কে ‘তুই-তোকারি’ করে অশালীন আক্রমণ নীতীশের

‘দু-দুবার তো আমিই নীতীশকে মুখ্যমন্ত্রী বানিয়েছি’, জেডিইউ সুপ্রিমোকে বিঁধলেন তেজস্বী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]