‘দু-দুবার তো আমিই নীতীশকে মুখ্যমন্ত্রী বানিয়েছি’, জেডিইউ সুপ্রিমোকে বিঁধলেন তেজস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক জেডিইউয়ের সঙ্গে বিরোধী দল আরজেডি’র নেতাদের মধ্যে বাক-যুদ্ধ তুঙ্গে উঠছে। মঙ্গলবারই (৪ মার্চ) বিধানসভায় দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার বিরোধী দলনেতা তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে কটাক্ষ করে বলেছিলেন ‘বড়-বড় কথা বলা বন্ধ করুন। আপনার বাবা লালুপ্রসাদ যাদব আমাদের সৌজন্যেই মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন।’ ওই মন্তব্য লালু-পুত্রের আত্মাভিমানে প্রচণ্ডই ঘা দিয়েছিল। বুধবার জেডিইউ সুপ্রিমোকে পাল্টা বিঁধে তিনি বলেছেন, ‘আরে বাদ দিন তো নীতীশ কুমারের কথা। ওঁর স্মরণ থাকা উচিত আমার দয়াতেই দু’দুবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন।’

মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে লালুপ্রসাদ যাদবের জমানায় বিহার জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছিল বলে খোঁচা দেন মুখ্যমন্ত্রী নীতীশ। তাতে আপত্তি জানিয়ে পাল্টা কিছু বলার চেষ্টা করেন বিরোধী দলনেতা তেজস্বী। আর তাতেই চটে লাল হয়ে যান জেডিইউ সুপ্রিমো। তেজস্বীর উদ্দেশে বলেন, ‘চুপ করে থাকুন। এটা স্মরণে রাখবেন লালুপ্রসাদ যাদবকে আমিই মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। আপনারা বেশি বাড়াবাড়ি করায় দু’দুবার আপনাদের সরকার থেকে সরিয়ে দিয়েছি।’ নীতীশের ওই ব্যক্তিগত আক্রমণে হকচকিয়ে যান সভায় উপস্থিত বিধায়করা।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধে তেজস্বী বলেন, ‘নীতীশ কুমারের স্মরণে থাকা উচিত, উনি গুরুত্বপূর্ণ নেতা হওয়ার আগেই আমার বাবা লালুপ্রসাদ যাদব বিধায়ক হয়েছিলেন। শুধু বিধায়কই নয়, সাংসদ হিসাবেও নির্বাচিত হয়েছিলেন। লালুপ্রসাদ যাদব কতজনকে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী বানিয়েছেন, তা সবাই জানে। তাই লালুপ্রসাদজির কথা বাদ দিন, আমিই তো নীতীশজিকে দু’দুবার মুখ্যমন্ত্রী বানিয়েছি।’

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

নির্বাচনের আগে ফিরল জনগণের ভাগ্য, সামাজিক নিরাপত্তা পেনশন বাড়ালেন নীতিশ কুমার

জনসমক্ষে IAS অফিসারের মাথায় বসিয়ে দিলেন ‘ফুলের টব’, নীতিশের কর্মকাণ্ডে হতবাক নেটপাড়া

পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

নীতীশের বাড়ি যাওয়ার পথে কানহাইয়া কুমারকে আটক করল পুলিশ

 মহিলার কাঁধে ‘হাত’ নীতীশের, ভিডিও প্রকাশ করে বিঁধল লালুর দল

মেজাজ হারিয়ে রাবড়ি’কে ‘তুই-তোকারি’ করে অশালীন আক্রমণ নীতীশের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]