নির্বাচনের আগে ফিরল জনগণের ভাগ্য, সামাজিক নিরাপত্তা পেনশন বাড়ালেন নীতিশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বিরাট বৃদ্ধির ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংশোধিত প্রকল্পের আওতায়, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ১১০০ টাকা পাবেন। আগে এই পেনশনের পরিমাণ ছিল ৪০০ টাকা।

নীতীশ কুমার X হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, বর্ধিত পেনশনের পরিমাণ জুলাই মাস থেকে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নীতিশ লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে, বিধবা মহিলা, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা করে পেনশন পাবেন। জুলাই মাস থেকে সমস্ত সুবিধাভোগী বর্ধিত হারে পেনশন পাবেন। মাসের ১০ তারিখে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা পাঠানো হবে। এর ফলে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন সুবিধাভোগী উপকৃত হবেন।”

সরকার একথা স্পষ্টভাবে জানিয়েছে, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পে বয়স্ক নাগরিক, বিশেষ ভাবে সক্ষম, বিধবা এবং বিহারের সমাজকল্যাণ ছত্রছায়ায় থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন কারণ মুখ্যমন্ত্রী বিধবা, বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধি করেছেন। আমি এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে তার আগে এই পেনশন বৃদ্ধি যে বড়সড় মাস্টারস্ট্রোক তা বলার অপেক্ষা রাখে না।

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

জনসমক্ষে IAS অফিসারের মাথায় বসিয়ে দিলেন ‘ফুলের টব’, নীতিশের কর্মকাণ্ডে হতবাক নেটপাড়া

পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

নীতীশের বাড়ি যাওয়ার পথে কানহাইয়া কুমারকে আটক করল পুলিশ

 মহিলার কাঁধে ‘হাত’ নীতীশের, ভিডিও প্রকাশ করে বিঁধল লালুর দল

মেজাজ হারিয়ে রাবড়ি’কে ‘তুই-তোকারি’ করে অশালীন আক্রমণ নীতীশের

‘দু-দুবার তো আমিই নীতীশকে মুখ্যমন্ত্রী বানিয়েছি’, জেডিইউ সুপ্রিমোকে বিঁধলেন তেজস্বী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]