Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিচারকদের বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে’, যশবন্ত ভর্মা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম উত্তাল হয়েছে বিচারপতি যশবন্ত ভর্মাকে নিয়ে। দিল্লি হাই কোর্টের এই বিচারপতির বাড়িতে আচমকা আগুন লেগে গিয়েছিল। আগুন নেভাতে গিয়ে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা।

এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতেই বিচারপতিদের সঙ্গে তাঁর বিশেষ সখ্যতা নেই। একথাও সত্য যে, বিচারের দায়িত্ব যাদের হাতে তাঁরাই যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে সাধারণ মানুষ কোথা থেকে বিচার আশা করবেন?

বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁদের দায়িত্ব বিচার দেওয়া, তাঁদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে।’

সূত্রের খবর বিচারপতির বাড়িতে যখন আগুন লাগে তখন তিনি বাড়িতে ছিলেন না। দমকল বাহিনী এসে আগুণ নেভানোর সময় ওই বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে।  ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সজ্ঞীব খান্নার বেঞ্চ বিচারপতি ভর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টের বদলি করেছে।

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন। লন্ডনের অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয় তাঁকে সম্মাননা প্রদানের করবে। দলীয় সুপ্রিমোর অনুপস্থিতিতে দলের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব সামলাছেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এখন চলছে প্রচারের বিবিধ রূপরেখা নির্মাণ। গত রবিবার দক্ষিণ কলকাতায় গাঙ্গুলিবাগানে অভিষেকের নেতৃত্বে হয়ে গেল এক বৈঠক। জানা গিয়েছে যে কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তা মোটামুটিভাবে সফল হয়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00