স্বস্তির খবর, ২৪-২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ( UFBU )। অবশেষে ধর্মঘট প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। পাশাপাশি এও জানিয়েছে ধর্মঘট সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের আলোচনা সদর্থক হয়েছে। সেই জন্যই ধর্মঘট প্রত্যাহারের কথা ভাবা হচ্ছে।  ব্যাঙ্ক ধর্মঘট এক থেকে দু’মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে। 

নানা দাবি দাওয়ার ভিত্তিতে চলতি মাসের ২৪ ও ২৫ মার্চ বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে  ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের ৯টি কর্মী এবং আধিকারিকের সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। আর ওই ধর্মঘটের ফলে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকার উপক্রম হয়েছে। কেননা চতুর্থ শনিবার হওয়ায় ২২ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ মার্চ রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।  কাজ করবে না এটিএমও। এতে মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ব্যাঙ্কের দাবি ছিল ব্যাঙ্কে সব স্তরে কর্মী নিয়োগ করতে হবে। পাশাপাশি ব্যাঙ্কের অস্থায়ী কর্মীদের স্থায়ী করা এবং সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক চালুর মতো দাবিও রাখা হয়েছিল তালিকায়। টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছবে বুঝতে পেরে সক্রিয় হয়েছিল অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন। শুক্রবার (২১ মার্চ) তড়িঘড়ি ইউএফবিইউ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা হয়।  পরে ইউএফবিইউ-র এক নেতা দাবি করেন ‘বৈঠক ফলপ্রসূ। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই ২৪ ও ২৫ তারিখের ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ আগেভাগেই সেরে রাখুন

অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার, জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক

মেয়াদ শেষে আবেদন সত্ত্বেও কেন মিলছে না এটিএম কার্ড, সমস্যায় পোস্ট অফিসের গ্রাহকরা

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

২৪ ও ২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট, টানা ৪ দিন মিলবে না পরিষেবা

ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে রাজ্য

ভোগান্তিতে আমজনতা, কাজ করবে না এটিএম ! দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

Electoral Bonds নিয়ে SIT তদন্তের আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি ২২ জুলাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]