চাকরির লোভ দেখিয়ে মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পড়শির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলা অভিযু্ক্তের নাম ফুলোড়া। তার বিরুদ্ধে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে চাকরির লোভ দেখিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি। পূজার পরিবার জানিয়েছে,গত ১৮ই ফেব্রুয়ারি ফুলোড়া নামের এক প্রতিবেশী মহিলা পূজা রাজভরকে চাকরির জন্য নানা প্রলোভন দেখাতে থাকে। পূজাকে বলে তার হাতে ভাল অফার আছে রাজস্থানে এক মহিলার দেখাশোনা করতে হবে। বিনিময়ে মোটা টাকা পাবে পূজা। সরল সাধাসিধে পূজাও রাজি হয়ে যায়। পরিবারের কথা শোনেন নি তিনি। গত ২২ শে ফেব্রুয়ারি পূজা তার স্বামীর সঙ্গে রাজস্থানে পাড়ি দেন। ফুলোড়ার কথা মত জায়গায় দেখা করতে গিয়েছিলেন তারা। কিন্তু স্বামী ফিরে এলেও ফেরে নি পূজা।

গত ২২ শে ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন তারপরেই ঘটে বিপত্তি পূজার পরিবারের অভিযোগ ২২ ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয় পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয়।

ঘটনার জানাজানি হতেই পূজা রাজভরের স্বামী ও তার এক আত্মীয়কে নিয়ে রাজস্থানে গেলেও তারা পূজার খোঁজ পান নি। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে। পূজা রাজ ভরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলোড়া নামক ওই মহিলাকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ।

নারীর কণ্ঠের আড়ালে প্রতারণার ফাঁদ, পুলিশের জালে ধরা পড়ল যুবক

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বারাসতের জেলাশাসক দফতরে

পাইকারি বাজারে হানা, কলকাতায় উদ্ধার ২০ লক্ষের জাল ওষুধ

ভুল বুঝিয়ে কিডনি বিক্রি!টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা পাওনাদারের,অশোকনগরে গ্রেফতার ২

আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

বসন্তে অকাল বর্ষণ!ঝড়-বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি

শান্তিপুরে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা ! মৃত এক, আহত ২

তৈরি হবে নতুন সেতু ও মহকুমা, সন্দেশখালিতে একগুচ্চ উন্নয়নের ঘোষণা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]