পাইকারি বাজারে হানা, কলকাতায় উদ্ধার ২০ লক্ষের জাল ওষুধ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের জাল ওষুধের কারবারের বাড়বাড়ন্ত। খোদ কলকাতায় ধরা পড়ল জাল ওষুধের কারবারি।পাইকারি ওষুধের বাজারে ধরা পড়ল সন্দেহজনক ওষুধ।সেগুলি আপাতত পরীক্ষার জন্যে পাঠানো হচ্ছে।সতর্ক করা হয়েছে ওষুধ বিক্রেতাদের।তাদের বোঝানো হয়েছে কীভাবে তারা আসল নকলের পার্থক্য করবে।এর পরেও যদি তাদের ভুল হয় তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা।

ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকদের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত করা বেশির ভাগ ওষুধই ভুয়ো। সব থেকে আশঙ্কার যেটা, তা হলো আসল ওষুধের সঙ্গে এক বাক্সেই ছিল সন্দেহজনক ওষুধগুলি। ফলে সাধারণ ক্রেতারা আসল ওষুধ ভেবেই সেগুলি কিনে থাকেন।যাতে সন্দেহ না হয় তাই জাল ওষুধ গুলি আসল ওষুধের বাক্সে রাখা ছিল।

দশ পাতার একটি ওষুধের বাক্সে ৭-৮ পাতা আসল ওষুধের পাশে মিলছে সন্দেহজনক দু’–তিন পাতা। এই তালিকায় রয়েছে ব্লাড সুগার, রক্তচাপ নিয়ন্ত্রণ, হদযন্ত্র সুস্থ রাখার ওষুধ।রয়েছে অ্যান্টিবায়োটিক, হাঁপানির ওষুধও। আপাতত নকল ওষুধ গুলো আলাদা করে সরিয়ে রাখা হয়েছে।ওগুলো পরীক্ষাগারে পাঠানো হবে।

উল্লেখ্য,দেশ জুড়ে চড়চড়িয়ে বাড়ছে জাল ওষুধের ব্যবসা।শিকার বানানো হচ্ছে সাধারণ মানুষদের। তদন্তকারী আধিকারিকরা সাধারণ মানুষকে সতর্ক করেছেন ওষুধ কেনার সময়ে অবশ্যই ক্যাশ মেমো নিতে হবে।তাতে যেন ব্যাচ নম্বরের উল্লেখ থাকে।খুচরো বিক্রেতাদের বলা হয়েছে, অনুমোদিত ডিলার বা স্টকিস্টদের থেকেই ওষুধ নিতে। জাল ওষুধের অনুসন্ধানে এখন সব স্তরেই তল্লাশি চলবে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]