Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধুর প্রতিশোধ, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি দুবাই: ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে পৌঁছে গেলেন ফাইনালে। আর দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাট হাতে বিরাট ভূমিকা রাখলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ১১ বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে জয় হাসিল করেন রোহিত শর্মারা। আগামিকাল বুধবার (৫ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে ৯ মার্চ ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন গৌতম গম্ভীরের শিষ্যরা।

জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সাবধানী হয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। পঞ্চম ওভারে টিম ইন্ডিয়াকে ধাক্কা দেন বেন ডোয়ারশুইস। মাত্র আট রান করে সাজঘরে পেরেন ভারতের তরুণ ওপেনার। এর পরে স্কোর বোর্ডে ১৩ রান যোগ হতে না হতেই প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কুপার কনোলির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ২৯ বলে ২৮ রান করেন ভারত অধিনায়ক। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। দুজনে সাবধানীভাবেই খেলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অস্ট্রেলিয়ার বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। ১৯.৪ ওভারেই একশোর গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ছন্দে থাকা বিরাট কোহলি ৫৩ বলে চারটি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের ৭৪তম অর্ধশতরান পূর্ণ করেন। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটার হিসাবে সর্বোচ্চ রানের মালিক শিখর ধাওয়ানকে সরিয়ে নিজের নাম খোদাই করেন।

ভাল খেলতে থাকা শ্রেয়স আইয়ার অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে ব্যর্থ হন। স্টাম্প ভেঙে দেয় বল। ৬২ বলে তিনটি চারের সাহায্যে ৪৫ রান করে ফেরেন শ্রেয়স। ভেঙে যায় ৯১ রানের জুটি। যদিও তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি ভারতকে। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি এবং অক্ষর পটেল। দুজনে ৪৪ রান যোগ করেন। ৩৫তম ওভারে বল করতে এসে অক্ষরকে (২৭ বলে ৩০) ফিরিয়ে জুটি ভাঙেন নাথান এলিস। একের পর এক সতীর্থকে ফিরতে দেখে

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00