আরজি কর কাণ্ডে টালা থানার ওসি-সহ ১১ পুলিশ কর্মীকে তলব সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি করের তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে টালা থানার ওসি-সহ কলকাতা পুলিশের ১১ জন কর্মীকে তলব করল সিবিআই। আগামিকাল সোমবার (৩ মার্চ) ও মঙ্গলবার (৪ মার্চ) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার দিন আরজি কর হাসপাতাল চত্বরে টালা থানার যে সমস্ত আধিকারিক ও পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।’ ঘটনার ৬ মাস পেরিয়ে যাওয়ার পরে সিবিআইয়ের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, ‘আরজি করের তদন্তের নামে নাটক করে চলেছে সিবিআই। কোনও চাপে পড়েই নতুন করে জেরা পর্ব শুরু করছে।’

ইতিমধ্যেই আরজি করের তরুণী চিকি‍ৎসককে খুন-ধর্ষণর ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালতের বিচারক। সিবিআইয়ের তরফে ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে আসামীকে সর্বোচ্চ শাস্তি অর্থা‍ৎ মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছিল। যদিও বিচারক আরজি কর কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে মানতে রাজি হননি। শিয়ালদহ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের ফাঁসি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই।

যদিও প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে অগাধ আস্থা রেখেছিলেন নির্যাতিতার বাবা-মা ও তৃণমূলের কট্টর বিরোধী হিসাবে পরিচিত ‘উই ওয়ান্ট জাস্টিস’ আন্দোলনের কুশীলব জুনিয়র চিকি‍ৎসকরা। পরে অবশ্য ডিগবাজি খেয়ে সিবিআইয়ের উপরে আস্থা না রাখার কথা জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। যে সংস্থার উপরে অনাস্থা সেই সংস্থার অধিকর্তার সঙ্গেই গত সপ্তাহে দিল্লিতে এসে সাক্ষা‍ৎ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তার পরে ঘটা করে সাংবাদিকদের জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা কী আশ্বাস দিয়েছেন তাদের। ওই সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই কলকাতা পুলিশের ১১ কর্মীকে সিবিআইয়ের আচমকা তলব একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]