Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাড়হিম ঘটনা! জঙ্গল থেকে উদ্ধার প্রমিক যুগলের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি খুন ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : জঙ্গলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল প্রেমিক যুগল। মৃত যুবকের নাম গোপাল বাগদি ও যুবতীর নাম সুপ্রিয়া বাগদী। দুজনেরই বাড়ি বক্রেশ্বরে।আর কিছুদিন পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিত সুপ্রিয়া। কিন্তু তা আর হল না। গলায় দড়ি দিয়ে প্রেমিকের সঙ্গে আত্মহত্যা করল সুপ্রিয়া। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের বক্রেশ্বরে জ্যোতির মাঠ জঙ্গলে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুই পরিবাররে লোকজনকে শুরু হয়েছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, মৃত সুপ্রিয়া বাগদি দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও মৃত গোপাল বাগদি ভীন রাজ্যে কাজ করত। দশ দিন হল বক্রেশ্বরে এসে দিনমজুরের কাজ করত। সুপ্রিয়া ১২ ক্লাসে পড়ত। আর কিছুদিন পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিত সুপ্রিয়া। এদিকে মেয়ের এমন পরিণতি দেখে মাথায় হাত পরিবারের। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল দুজন। তাদের খোঁজার চেষ্টা চালালেও ব্যর্থ হয় তারা। বন্ধুবান্ধবকেও জিজ্ঞাসা করা হয় তাদের বিষয়ে।কিন্তু তারা কোথায় গিয়েছে তা কেউই জানে না বলে জানিয়েছিল তারা।

এই নিয়ে মৃতের বাবা আনন্দ বাগদী জানান, প্রেমের ঘটনা জানত দুই পরিবারই। তবে ঠিক কী কারণে প্রেমিকযুগল আত্মহত্যা করলেন সেই বিষয়ে ধোঁয়াশায় রয়েছে তাদের।কোনদিন দুই পরিবারের মধ্যে কোন ঝামেলাও হয়নি। প্রেমের বিষয়ে দুই পরিবার থেকে কোন বাধা ছিল না। বরং সম্মতি ছিল। এমনকী তাদের দুই পরিবার থেকে বিবাহের পরিকল্পনা চলছিল।

শনিবার(২১ ফেব্রুয়ারি)সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই বক্রেশ্বর নদীর ধারে জ্যোতির মাঠের জঙ্গলে, একটি গাছ থেকে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানা ও বক্রেশ্বর পুলিস ফাঁড়ির পুলিস। দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির অনুব্রত-কাজল

ব্যস্ততা কাটিয়ে অসুস্থ কেষ্টকে দেখতে যাবেন, জানালেন কাজল শেখ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00