‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্রে মহায়ুতি জোটের মধ্যে মহা ফাটল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জোটের ‘দাদা’ বিজেপির সঙ্গে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) প্রধান তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরোধ চরমে পৌঁছেছে। আর ওই বিরোধের মধ্যেই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নাম না করে বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে শিন্ডে হুঙ্কার ছেড়েছেন, ‘আমাকে হাল্কাভাবে নেবেন না।’ উপমুখ্যমন্ত্রীর ওই হুমকির পরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কী মহায়ুতি জোট থেকে বেরিয়ে আসতে চলেছে শিন্ডেসেনা?

২০২২ সালে শিবসেনায় ভাঙন ধরিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন একনাথ শিন্ডে। আর ওই ভাঙনেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদি থেকে বিদায় নিতে হয়েছিল শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেকে। শিবসেনায় ভাঙন ধরানোর পুরস্কার হিসাবে মুখ্যমন্ত্রীর পদ পেয়েছিলেন শিন্ডে।  গত বছর রাজ্যে লোকসভা ভোটে উদ্ধবের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ির কাছে লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছিল মহায়ুতিকে। যদিও নভেম্বরে বিধানসভা ভোটে পাশার দান উল্টে গিয়েছিল।  তিন চতুর্থাংশ আসন জিতে মহারাষ্ট্রে ফের ক্ষমতা দখল করেছে মহায়ুতি। বৃহত্তম দল হিসাবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আর একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

মন্ত্রিসভা গঠন নিয়েই বিজেপির সঙ্গে মতানৈক্যে জড়িয়ে পড়েছিলেন শিন্ডেসেনা প্রধান। তবে শেষ পর্যন্ত গোঁ ছেড়ে পদ্ম শিবিরের দেওয়া শর্তেই মন্ত্রিসভায় সামিল হয়েছিল শিবসেনা। একই মন্ত্রিসভায় থাকলেও নানা বিষয়ে বিজেপি ও শিন্ডেসেনার মধ্যে বিরোধ ছিল চোখে পড়ার মতো। গত সোমবার দুই দলের মধ্যে নতুন করে অশান্তি শুরু হয়েছে। আচমকাই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ২০ শিন্ডে সেনা বিধায়কের নিরাপত্তায় কাটছাঁট করেছেন। আর তা ভাল মনে মেনে নিতে পারেননি শিন্ডে সেনা সুপ্রিমো। বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। এদিন নাগপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একনাথ বলেন, ‘আমি তো অনেক আগেই বলে দিয়েছি, কেউ যেন আমায় হাল্কাভাবে না নেন। যিনি এখনও পর্যন্ত আমায় হাল্কাভাবে নিয়েছেন তাঁর …। মনে রাখবেন আমি বালাসাহেব ঠাকরে ও দিগের অনুগত একজন কর্মী। ২০২২ সালে আমাকে একজন (পড়ুন উদ্ধব ঠাকরে) হাল্কাভাবে নিয়েছিলেন। তাঁর সরকারের গদি উল্টে দিয়েছিলাম। সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী, সরকার গঠন করেছি। এই কারণে বলছি, আমায় হাল্কাভাবে নেবেন না।’ কাকে উদ্দেশ্য করে তিনি ওই হুমকি দিচ্ছেন তা জানতে চাওয়া হলে শিন্ডে বলেন ‘যার বোঝার কথা তিনি ঠিক বুঝবেন।’

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

মহারাষ্ট্রে মন্ত্রিত্ব নিয়ে মুষলপর্ব, জায়গা না পেয়ে ইস্তফা একনাথ শিন্ডের ডেপুটির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]