Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে মহায়ুতি জোটের মধ্যে মহা ফাটল দ্বেখা দিয়েছে। বিশেষ করে জোটের ‘দাদা’ বিজেপির সঙ্গে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) প্রধান তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের জোর বিরোধ দেখা দিয়েছে। আচমকাই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ২০ শিন্ডে সেনা বিধাযকের নিরাপত্তায় কাটছাঁট করেছেন। আর তা ভাল মনে মেনে নিতে পারেননি শিন্ডে সেনা সুপ্রিমো। বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর একতরফা সিদ্ধান্ত নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ জানানোরও সিদ্ধান্ত নিয়েছেন। যদিও মহায়ুতি জোটে ফাটলের কথা অস্বীকার করেছেন ফড়নবিশ।

২০২২ সালে শিবসেনায় ভাঙন ধরিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন একনাথ শিন্ডে। আর ওই ভাঙনেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদি থেকে বিদায় নিতে হয়েছিল শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেকে। শিবসেনায় ভাঙন ধরানোর পুরস্কার হিসাবে মুখ্যমন্ত্রীর পদ পেয়েছিলেন শিন্ডে।  গত বছর রাজ্যে লোকসভা ভোটে উদ্ধবের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ির কাছে লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছিল মহায়ুতিকে। যদিও নভেম্বরে বিধানসভা ভোটে পাশার দান উল্টে গিয়েছিল।  তিন চতুর্থাংশ আসন জিতে মহারাষ্ট্রে ফের ক্ষমতা দখল করেছে মহায়ুতি। বৃহত্তম দল হিসাবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আর একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

মন্ত্রিসভা গঠন নিয়েই বিজেপির সঙ্গে মতানৈক্যে জড়িয়ে পড়েছিলেন শিন্ডেসেনা প্রধান। তবে শেষ পর্যন্ত গোঁ ছেড়ে পদ্ম শিবিরের দেওয়া শর্তেই মন্ত্রিসভায় সামিল হয়েছিল শিবসেনা। একই মন্ত্রিসভায় থাকলেও নানা বিষয়ে বিজেপি ও শিন্ডেসেনার মধ্যে বিরোধ ছিল চোখে পড়ার মতো। গতকাল সোমবার দুই দলের মধ্যে নতুন করে আশান্তি শুরু হয়েছে। শিন্ডেসেনার বিধায়কদের নিরাপত্তা কাটছাঁটের সঙ্গে সঙ্গে শিন্ডের দলের একাধিক নেতার নিরাপত্তাও প্রত্যাহার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আর তাতেই গোঁসা হয়েছে একনাথ শিন্ডের।

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

‘শিন্দেকে অপমান করার চেষ্টা করেছে, সহ্য করব না’, কুণাল কামরাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ফড়নবিশের

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00