নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা সফর থেকে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তারআগেই আমেরিকান হুইস্কির উপর থেকে ৫০ শতাংশ কর তুলে নিল ভারত সরকার । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দফতর । সেখানে জানান হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ঠিক আগে ১৩ ফেব্রুয়ারি ৫০ শতাংশ আমেরিকার হুইস্কির উপর শুল্ক কমানো হয়েছে ।
এবার থেকে আমেরিকার বারবন হুইস্কির আমদানির জন্য নেওয়া হবে ১০০ শতাংশ শুল্ক। যা আগে ছিল ১৫০ শতাংশ । বলা বাহুল্য, আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে ভারতের ওপর একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয় মোদির সঙ্গে বৈঠকের আগেও শুল্ক নেওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট । তাই বৈঠকে আগেই আমেরিকার হুইস্কির উপরে ৫০ শতাংশ কর ছাড়ের ঘোষণা করে দিল ভারত সরকার ।
উল্লেখ্য, আমেরিকা ভারতে বোর্বন হুইস্কির প্রাথমিক রফতানিকারক দেশ । ভারতের প্রচুর চাহিদা রয়েছে । সেইসঙ্গে বারবন হুইস্কি আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। তাই ভারত বোর্বন হুইস্কির আমদানির শুল্ক বাড়ায় বেশ অসন্তুষ্ট ছিল আমেরিকা । এই আবহে জনপ্রিয় এই হুইস্কির দাম কমালো ভারত । কিন্তু আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি।