নিজস্ব প্রতিনিধি: বাঙালির সঙ্গে ডাল-ভাতের সম্পর্ক চিরকালের। ছোটবেলা দাঁত বেরোনোর আগে থেকে শুরু করে বুড়ো বয়সেও ভরসা এই ডাল ভাত। রোজ বাইরের খাবার খেয়ে ক্লান্ত ? তবে ঘরোয়াভাবেই বানিয়ে নিন ডাল মাখানি। গরম ভাতে ডাল মাখানি সঙ্গে ‘কাঁচা লঙ্কা’ আর ‘ঘি’ থাকলে সঙ্গে জমে যাবে। এই খাবার যেন পুরনো হয় না। পেটও থাকে সুস্থ। তবে জানুন ডাল মাখানি বানানোর সহজ রেসিপি।
উপকরণ : ১/৪ কাপ ছোলা, আধ চা চামচ মেথি, দেড় কাপ গোটা মুগ ডাল, রাজমা, ১০০ গ্রাম চানা, ২ টো বড় পেঁয়াজ, ২ টো টমেটো কুচি, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, ১চা চামচ ডাল মাখানি মশলা, আধ চা চামচ হলুদ, ৩ টি শুকনো লঙ্কা, স্বাদ মত লবন-চিনি, ২ টা তেজপাতা, পরিমাণ মত সর্ষের তেল ও ২ চামচ ঘি
প্রণালী : প্রথমে সব ডাল ভাল করে ধুয়ে নিন। এরপর সেগুলো ভিজিয়ে রাখুন।তবে যদি সম্ভব হয় তবে আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভাল হয়। এরপর ভালো করে ধুয়ে নিন। এরপর লবন-হলুদ ও হিং দিয়ে সেদ্ধ করে নিন।
আরও পড়ুন : ভালবাসা দিবসে পাতে হোক মুরগির মাংসের ভুনা খিচুড়ি
এরপর কড়াইয়ে তেল গরম করুন। এবার তাতে গোটা লঙ্কা, মেথি ও তেজপাতা ফোড়ন দিন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন। আদা রসুন বাটা দিয়ে দিন, টমেটো কুচি দিয়ে নুন-হলুদ দিয়ে ভেজে নিন হালকা। এবার ডাল মাখানি মশলাগুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিন এবং ডাল সেদ্ধ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটতে দিন। নামানোর আগে স্বাদ মত লবন চিনি মেশান। শেষপাতে ঘিও দিতে পারেন একটু। গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করুন।