Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রখর গ্রীষ্মে শক্তি জোগাবে স্বস্তার সবজি পটল। এখন বাজারে পা রাখলেই দেখা মিলবে পটল বাবাজির।অনেকে পটলের নাম শুনলেই রেগে যান? এক সবজির ৭ গুণ সব রাগে জল ঢালবেন আপনি। এই সবজি কিন্তু সুপারফুড।পটলকে আদর করে ডাকা হয় ‘পাশের বাড়ির মেয়ে’ বলেষ তাই তাকে নিয়ে তাচ্ছিল্য করেন অনেকে। তবে বিজ্ঞান কিন্তু উল্টোটাই বলছে। পুষ্টিবিদেরা বলছেন, বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর পটল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।অনেকে পটলের দোরমা, কেউ বা ভর্তা খেতে ভালবাসেন। তবে খেয়েছেন নাকি ছেঁচকি ? ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় সুস্বাদু এই পদ। জানুন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : ৮-১০ টি পটল,পরিমাণ মত সর্ষের তেল, সাদা সর্ষে বাটা, ৪ টেবিল চামচ নারকেল বাটা, ঝালমত লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা, গোলমরিচ, স্বাদমত লবন ও সামান্য চিনি

প্রণালী :প্রথমে পটলের খোসা ছাড়িয়ে বীজ ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে।মনে রাখবেন পটলগুলোকে চার ভাগে আড়ে কেটে নিতে হবে।কড়াইয়তে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা ও ফোঁড়ন দিয়ে দিন। ওর মধ্যে পটল গুলো দিয়ে ভেজে তুলুন। এবার একটু নেড়েচেড়ে নিন।সোনালি রং ধরলে তাতে দিন গোলমরিচ, আদ-রসুন বাটা এবং ধনে-জিরে বাটা। মশলার সঙ্গে ভাল ভাবে মাখিয়ে আরও কিছুক্ষণ ভেজে আঁচ কমিয়ে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন। ৫ মিনিট পরে ঢাকা খুলে ভালভাবে আরও একবার নাড়াচাড়া করে নিন।

ওর মধ্যে দিয়ে দিন সর্ষে বাটা ও নারকেল বাটা।এবার ওর মধ্যে পটল গুলো ভাল করে মিশিয়ে নিন।মশলা ভাল ভাবে মাখিয়ে নিয়ে তাতে স্বাদমতো লবন, সামান্য চিনি আর ২-৩ টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন ৬-৭ মিনিট। উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে পরিবেশন করুন পটলের ছেঁচকি। এটি ডাল ভাতের সঙ্গেও মেখে খেতে পারেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00