Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রীষ্মের সবে শুরু,বাজারে গেলেই সারি সারি আমের ঠেক।আম কাঁচা হোক বা পাকা দুটোই পুষ্টিগুণে ব্যাপক এগিয়ে।কাঁচা আম দিয়েই নিমেষে বানানো যায় জিভে জল আনা সব রেসিপি। অনেকে আছেন যারা কাঁচা আম খেতে ভীষণ ভালবাসেন। তাদের জন্য রইল মজাদার রেসিপি। আচ্ছা ধরুন বাজারে গিয়ে মাছ কিনে আনলেন তার সঙ্গে কাঁচা আম দিয়ে বাড়িতে মাস্ট ট্রাই করুন। মনে হবে অমৃত। ভোজনরসিক বাঙালিদের কাছে মৎস মানেই একগাল হাসি। তবে বাজারে গিয়ে কিনে আনুন শোল ও চিংড়ি। তার সঙ্গে থলে ভরে কাঁচা আম। পুরনো দিনের এই পদ জিভে জল আনবে সকলের। জানুন আম দিয়ে শোল-চিংড়ির সহজ রেসিপি।

উপকরণ : ৬ পিস কাটা শোল মাছ, ১০০ গ্রাম চিংড়ি, ২ টি কাঁচা আমের টুকরো, ১ টা বড় টমেটো, লবন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, কাঁচালঙ্কা, সর্ষের তেল ও অল্প পরিমাণে জল

প্রণালী :প্রথমে শোল মাছের টুকরো ও খোসা ছাড়ানো চিংড়ির সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন।এবার কড়াইয়ে গরম তেলে শোল এবং চিংড়ি একসঙ্গে ভেজে নিন।মাছগুলি ভাজা হয়ে গেলে সেগুলি কড়াইয়ে তুলে নিন।

এবার কড়াইয়ে ওই মাছ ভাজা তেলেই ১ চামচ পাঁচফোড়ন দিন।এবার লম্বা করে কাটা কাঁচা আমের টুকরাগুলি দিয়ে হালকা আঁচে নাড়িয়ে নিন। ওর মধ্যে টমেটোর টুকরো দিয়ে ভাল করে নেড়ে নিন। এবার ভেজে রাখা শোল ও চিংড়ি গুলো ওর মধ্যে দিন।

আরও পড়ুন : ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

এরপর ওই মিশ্রণের মধ্যে পরিমাণ মত হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ৪টে চেরা কাঁচালঙ্কা ও লবন দিয়ে দিন।সমস্ত মশলার সঙ্গে চিংড়ি ও শোল মাছের টুকরোগুলি ভাল করে কষিয়ে নিতে হবে।শোল মাছের পিসগুলি খুন্তি দিয়ে ভাল করে নেড়ে নিন। আধখানাও করে নিতে পারেন। ভালভাবে মিশে গেলে ওর মধ্যে হাফ কাপ জল দিন। তারপর হালকা আঁচে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। ব্যস রেডি আম শোল-চিংড়ি।

আরও পড়ুন : বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00