তৃতীয় ম্যাচেও জয়ী টিম ইন্ডিয়া, ১৩ বছর বাদে ইংল্যান্ডকে চুনকাম করলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি আমদাবাদ: তৃতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। সেই সঙ্গে জস বাটলারদের চুনকাম করে একদিনের সিরিজ পকেটে পুরলেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তুলেছিল টিম ইন্ডিয়া। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ৩৪.২ ওভারে ২১৪ রানেই গুটিয়ে গেল ইংলিশরা। সফরকারী দলের হয়ে টম ব্যান্টন ও গাস অ্যাটকিনসন ছাড়া বাকি কেউ লড়াই করতে পারেননি। ভারতের হয়ে আর্শদীপ সিংহ, অক্ষর পটেল, হর্ষিত রানা এবং হার্দিক পাণ্ড্য-সবাই দুটি করে উইকেট নিয়েছেন।  

প্রথম দুই ম্যাচ জেতার সুবাদে আগেই একদিনের সিরিজ পকেটে পুরে নিয়েছিলেন রোহিত শর্মারা। এদিন ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে ওই ম্যাচে দুই ভিন লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল ভারত ও ইংল্যান্ড। রোহিত শর্মাদের লক্ষ্য ছিল, জস বাটলারদের চুনকাম করে সিরিজ করায়ত্ত করা। উল্টোদিকে, ইংলিশদের লক্ষ্য ছিল, হোয়াইটওয়াশ না হওয়া। আমদাবাদে টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৩৫৬ রান তুলল ভারত। ওপেন করতে নেমে শুভমন ১১২ রান করেন। বিরাট কোহলি করেছেন ৫২ রান। শ্রেয়স আয়ার ৭৮ এবং লোকেশ রাহুল ২৯ বলে ৪০ রান করেন। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন আদিল রশিদ।

জয়ের জন্য পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে মন দেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও ফিল সল্ট। পায়ে চোট নিয়েও আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ডাকেট। শেষ পর্যন্ত বড় শট খেলতে গিয়েই আউট হন তিনি। আর্শদীপ সিংহের বল বুঝতে না পেরে রোহিত শর্মার হাতে মিড অফে ক্যাচ দিয়ে ২২ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। এর খানিকবাদে ২৩ রান করে আউট হয়ে যান ফিল সল্ট। সিরিজে প্রথমবার খেলতে নামা টম ব্যান্টন ৩৮ রানের বেশি করতে পারেননি। কুলদীপের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক রাহুলের হাতে ধরা পড়েন। এর পর ফিরে যান জো রুট। অক্ষরের বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। ২৯ বলে ২৪ রান করে আউট হন। দলের বিপদের দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ইংল্যান্ড আধিনায়ক জস বাটলার। মাত্র ৬ রান করে হর্ষিত রানার বলে সাজঘরে ফেরেন। ১৫৪ রানে প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়ে চরম বিপাকে পড়ে সফরকারী দল।

ইংল্যান্ডের বড় ভরসা হ্যারি ব্রুককে (১৯) ফিরিয়ে ফের ধাক্কা দেন হর্ষিত রানা। পর পর দুই ওভারে ফিরে যান লিয়াম লিভিংস্টোন (৯) ও আদিল রশিদ (০)। শেষের দিকে বোলার গাস অ্যাটকিনসন একা কুম্ভ হয়ে খানিকটা লড়াইয়ের চেষ্টা চালান। মার্ক উডকে সঙ্গে নিয়ে ১৮ রান যোগ করেন। ৩৩ তম ওভারে উডকে () ফেরান হার্দিক পাণ্ড্য। শেষ উইকেটে সাকিব মেহমুদকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন অ্যাটকিনসন। ৩৫ তম ওভারে তাঁকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দেন অক্ষর পটেল। ৩৮ রান করে আউট হয়ে যান অ্যাটকিনসন। 

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা

ফের শতরান শুভমনের, ভেঙে দিলেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

দিল্লিকে গুঁড়িয়ে প্লেঅফে পৌঁছে গেলেন শুভমন গিলরা

মঙ্গলের রাতে ওয়াংখেড়েতে মহারণ! শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি মুম্বই-গুজরাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]