Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির মসনদে কে? শনিবার জানা যাবে জনতা-জনার্দনের রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার প্রহর গোনা শুরু। রাত পোহালেই শনিবার (৮ ফেব্রুয়ারি) খোলা হবে  দিল্লি বিধানসভা ভোটের প্রার্থীদের ভাগ্যবন্দি থাকা বৈদ্যুতিন ভোটযন্ত্র। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। পরে গণনা হবে ইভিএমে পড়া ভোট। চূড়ান্ত ফল জানতে দুপুর পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে হবে। তবে বেলা দশটার মধ্যেই প্রাথমিক প্রবণতার একটা ইঙ্গিত মিলবে বলে আশা করা যায়। ২৭ বছর বাদে বিজেপি কী রাজধানীর শাসন ক্ষমতায় ফিরতে পারবে, সেটা এখন বিলিয়ন ডলারের প্রশ্ন।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লির ৭০ বিধানসভা আসনে এক দফাতেই ভোট নেওয়া হয়। ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন বিভিন্ন দলের ৬৯৯ জন প্রার্থী। খাতায় কলমে বিভিন্ন দল প্রার্থী দিলেও মূলত লড়াই ছিল ত্রিমুখী। আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই মূল লড়াই। কালকাজি আসন থেকে ফের একবার নিজের ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা। তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের অলকা লাম্বা। নয়া দিল্লি আসনে নিজের ভাগ্যপরীক্ষায় নেমেছেন আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন দিল্লির প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত এবং বিজেপির প্রার্থী হয়েছেন পরবেশ বর্মা। জংপুরা আসন থেকে লড়ছেন আপের শীর্ষ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। তাঁর বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছে ফারহাদ সুরিকে। বিজেপির হয়ে লড়ছেন তারবিন্দর সিং মারওয়া।

নির্ভয়া কাণ্ডের পরেই দিল্লিতে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে আম আদমি পার্টি। ২০১২ সালে আত্মপ্রকাশ করেই ২০১৩ সালের ভোটে প্রথমবার লড়ে সবাইকে চমকে দেয় অরবিন্দ কেজরিওয়ালের দল। ২৮টি আসন জিতে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু ৪৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগ করেন কেজরিওয়াল। এক বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর ২০১৫ সালের ভোটে ৭০–এর মধ্যে ৬৭ আসন জিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরে আপ। পাঁচ বছর পর ২০২০ সালে আপ জয়ী হয় ৬২ আসনে। বাকি ৮ আসন যায় বিজেপির ঝুলিতে। মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ ও ২০ হাজার লিটার জল বিনামূল্যে দেওয়ার মধ্য দিয়ে দিল্লিবাসীর মন জয় করেন কেজরিওয়াল। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা দিতে পাড়ায় পাড়ায় মহল্লা ক্লিনিক খুলেছিলেন। পরবর্তীকালে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ করে দিয়েছেন। বয়স্কদের সরকারি খরচে বছরে একবার তীর্থযাত্রায় পাঠিয়েছেন।

আপের এই জনমোহিনী প্রকল্পের বিরুদ্ধে এক সময়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দান–খয়রাত নীতির তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু এবার জেতার মরিয়া প্রচেষ্টায় তিনিও ঢালাও দান–খয়রাতের প্রতিশ্রুতি দিয়েছেন। পিছিয়ে নেই কংগ্রেসও। তিন দলের ঢালাও প্রতিশ্রুতির বন্যায় শেষ পর্যন্ত ভাগ্যবিধাতা হিসাবে রাজধানীবাসী কোন দলকে বেছে নেন তা জানার জন্য আপেক্ষার যে প্রহর গোনা শুরু হয়েছিল তার অবসান ঘটতে চলেছে।

বুধবার ভোটের পরেই বুথফেরত সমীক্ষাগুলিতে ২৭ বছর বাদে রাজধানীতে বিজেপির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও ওই সমীক্ষাকে পাত্তাই দিচ্ছেন না আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকেও আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেছেন কমপক্ষে ৫০ আসনে জিতে ফের ক্ষমতায় ফিরতে চলেছে দল। মহিলারা বেশি সংখ্যায় ভোট দিলে আরও ৬ থেকে ৭টি বাড়তি আসন ঝুলিতে আসতে পারে। এদিন সন্ধ্যায় কেজরিওয়ালের কাছে সুখবর বয়ে এনেছে নির্বাচন কমিশনের পরিসংখ্যান। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে পুরুষের চেয়ে মহিলারা বেশি ভোট দিয়েছেন। মহিলাদের ভোটদানের হার যেখানে ৬০.৯২ শতাংশ, সেখানে পুরুষদের ভোটকেন্দ্রে উপস্থিতির হার ছিল ৬০.২১ শতাংশ। অর্থা‍ৎ বুথে উপস্থিতির নিরিখে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। আর মহিলাদের উপস্থিতির হার বেশি মানেই আপের ভোটবাক্সে ভোট পড়া।

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাবে ৬১ লক্ষের নাম, ডিগবাজি খেয়ে জানাল নির্বাচন কমিশন

‘একজন ভোটারেরও নাম বাদ দিলে নির্বাচন কমিশন ঘেরাও’, হুঁশিয়ারি মমতার

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা, সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00