Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘একজন ভোটারেরও নাম বাদ দিলে নির্বাচন কমিশন ঘেরাও’, হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর নামে বৈধ ভোটারদের একজনেরও নাম কাটা গেলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। সোমবার ধর্মতলার সভা মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি ইয়েছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি চক্রান্ত চালাচ্ছে। বিহারে ভোটার তালিকা সংশোধনীর নামে বেছে বেছে ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের সতর্ক করে দিয়ে বলছি, বাংলায় ওই কাজ করার দুঃসাহস দেখাবেন না। একজন ভোটারের নামও বাদ দিতে দেব না। তার জন্য যত দূর লড়াই করতে হয় করব। প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ দিতে দেব না।’

আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। তার আগে এদিনই ছিল শেষ একুশে জুলাই। শহিদ তর্পণের সভায় শুরু থেকেই বিজেপি আর কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বিজেপি সরকারকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে মমতা বলেন, ‘বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। বাংলায় কথা বলা বাংলাভাষীদের উপরে নির্যাতন নামিয়ে এনেছে।  নির্বাচনের আগে গত মে মাসে বিভিন্ন রাজ্যে সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এক হাজারের উপর লোককে কাউকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে। বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না! কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে ওরা ঠিক করে দেবে?’

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা রয়েছে। ওই প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূলের সর্বময় নেত্রী বলেন, ‘বিজেপির এক জন নেতা বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। মোট কত রোহিঙ্গা? আপনি এত জনকে বাংলাতেই বা পেলেন কোথায়?’

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তার বিষয়টি যে তিনি সহজে ছেড়ে দেবেন না, তার ইঙ্গিত দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। সুভাষ বসু স্বাধীনতার সময়ে বাংলা ভাষাতেই ‘’জয় হিন্দ’ শ্লোগান দিয়েছিলেন। জাতীয় সঙ্গীত ‘জনগণ..’ বাংলা ভাষাতেই লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা? মনে আছে ২১ জুলাইয়ের কথা? আমি যা শুরু করি, তা শেষ না করে ছাড়ি না। দরকারে বাঙালি হেনস্তার বিরুদ্ধে আন্দোলন দিল্লি নিয়ে যাব। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00