Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গবন্ধুর ৩২ ধানমন্ডির বাড়ি ধ্বংসকারীদের পাশে দাঁড়ালেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়াকে সমর্থন জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদমাধ্যমে এক বিবৃতি পাঠানো হয়েছে। ওই বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতার মহানায়কের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনায় ন্যূনতম দুঃখপ্রকাশ করা হয়নি। উল্টে তাণ্ডবকারীদের প্রতি সহানুভূতি জানিয়ে বলা হয়েছে, ‘যারা সম্পত্তির ওপর আক্রমণ চালিয়েছেন, তাদের ক্ষোভ বোধগম্য। কারণ তারা এবং তাদের আত্মীয়স্বজন ও বন্ধুরা হাসিনার শাসনামলে বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। তাদের এই ক্ষোভের অনুভূতি বুঝতে পারে সরকার। এমনকি নয়াদিল্লিতে আশ্রয় থাকার সময়ও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশকে পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) শেখ হাসিনার পতনের ৬ মাস পূর্তি উপলক্ষে আগাম ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ও মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসাবে পরিচিত ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে চড়াও হয় জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জঙ্গিরা। প্রথমে বাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিসংযোগ করা হয়। তার পরে গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার সারা দেশেই আওয়ামী লীগ নেতা-মন্ত্রীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আর ওই ধ্বংসযজ্ঞে পূর্ণ মদত জোগায় ঢাকা মহানগর ও বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় পুরসভা ও সিটি করপোরেশন। শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে ৪৪৮ জন আওয়ামী লীগ নেতার বাড়ি ও ১৬৮টি কার্যালয় মাটিতে মিশে দেওয়া হয়েছে।

দেশজুড়ে ওই বেনজির তাণ্ডবে ক্ষুব্ধ অধিকাংশ বাংলাদেশি। সমাজমাধ্যমে অনেকেই মোল্লা ইউনূস সরকারের নির্বিকল্প সমাধিতে থাকার বিষয়টি উল্লেখ করে নিন্দায় সরব হন। ওই নিন্দার মুখে বৃহস্পতিবার দুপুরে প্রথম মুখ খোলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সরাসরি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাকে সমর্থন জানিয়ে বলেন, ’৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পিছনে বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ও রাগ কাজ করেছে।’ শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কাঠগড়ায় তোলেন। খানিকবাদে মোল্লা ইউনূসের প্রেস উইংয়ের তরফে এক লিখিত বিবৃতিতেও একই কথা বলা হয়। ওই বিবৃতিতে উ‍ৎসাহিত হয়ে সারা দেশজুড়েই দ্বিগুণ উ‍ৎসাহে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ধ্বংসের যজ্ঞে সামিল হয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওই তাণ্ডব রুখতে প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের কট্টর  বিরোধী হিসাবে পরিচিত বিশিষ্টজনেরা। তার পর রাতে ইউনূসের কার্যালয় থেকে লোকদেখানো এক বিবৃতি প্রকাশ করা হয়। কিন্তু শুক্রবারও বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চলায় ফের বিকালে এক বিবৃতি প্রকাশ করা হয়। প্রথম দুই বিবৃতির সঙ্গে তিন নম্বর বিবৃতির তফা‍ৎ হল, এদিনের বিবৃতিতে সরাসরিই বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে সমর্থন জানিয়েছেন মোল্লা ইউনূস। উল্লেখ্য, গত ৫ অগস্ট হাসিনা জমানার পতনের পরে ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তি গুঁড়িয়ে দেওয়া এবং ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের ঘটনাকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিলেন ‘রাজাকার’ ইউনূস।  

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

লন্ডনে পাকিস্তানি দূতাবাস থেকে নামিয়েছিলেন জাতীয় পতাকা, না ফেরার দেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশাচালককে মিথ্যা মামলায় জেলে পুরল ইউনূস সরকার

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00