স্বাদে আসবে টুইস্ট,কীভাবে রাঁধবেন টোপাকুলের চাটনি ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সরস্বতী পুজো চলে গিয়েছে, কিন্তু টোপাকুলে ছেয়ে গেছে বাজার। ধর্মীয় বিশ্বাস আছে, সরস্বতী পুজোর পর কুল খেলে তুষ্ট হন বিদ্যার দেবী। বাজারে যাচ্ছেন ? তবে একমুঠো টোপাকুলই কিনে আনুন না হয়।টোপাকুল দিয়ে বাহারি পদ বানানো যায়।বাঙালির শেষ পাতে একটু চাটনি ছাড়া চলে নাকি!তবে এই টোপাকুল দিয়েই বানিয়ে নিন সুস্বাদু চাটনি।

উপকরণ : ১৫০-২০০ গ্রাম পাকা টোপাকুল, ১ টেবিল চামচ সর্ষের তেল, আধ টেবিল চামচ গোটা সর্ষে, স্বাদমত লবন, এক চিমটে হলুদ ও স্বাদমতে চিনি

প্রণালী : প্রথমে ভাল করে পাকা কুল ধুয়ে নিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিন। এরপর সর্ষের ফোড়ন দিতে হবে। তার মিনিট দুই পরে দিয়ে দিন ধুয়ে নেওয়া কুল। মিনিট দুই-তিন নাড়াচাড়ার পরে দিয়ে দিতে হবে সামান্য হলুদ ও স্বাদমতে লবন।

আরও পড়ুন : রেঁধে ফেলুন সর্ষে-মাটনের ঝাঁঝালো পদ..

এবার দেড় কাপের মতো জল দিয়ে কুল সেদ্ধ হতে দিন। মিনিট ৫-৭ ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিন স্বাদমত চিনি। অন্তত আধ কাপ চিনি লাগবে। চিনির জলে কুল ফোটার সময় কয়েকটা কুল খুন্তির সাহায্য ভাল করে ফাটিয়ে নিন। এবার সমস্ত উপকরণ ফুটে গেলে নামিয়ে নিন। ব্যস রেডি গরম গরম টোপাকুলের চাটনি।

মুখ মিষ্টি করবেন? ঈদ উপলক্ষ্য়ে বানিয়ে নিন সুস্বাদু এই পদ

চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

বাঙালি হেঁশেলের পুরনো পদ,গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে নিন টক ডাল

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এই পদ,সুগন্ধেই জিভে আসবে জল

বেগুন নয়, বানিয়ে নিন রসুনের ভর্তা, সর্দির মুখে খেতে লাগবে ভাল

বাঙালি হেঁশেলে হারিয়ে যাওয়া পদ!চেখে দেখুন ‘পটলের ছেঁচকি’,ফিরে আসবে ছোটবেলা..

আমিষের সঙ্গে টেক্কা দেবে এচোঁড়ের এই লোভনীয় পদ, যাচাই করবেন নাকি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]