নিজস্ব প্রতিনিধি : একে তো গরম পড়েছে। তার উপর সংক্রমণের ফাঁদ তো রয়েছেই। ঘন ঘন সর্দি-কাশিতে অনেকেই ভুগে থাকেন। এইসময় পুষ্টিকর খাবারের পাশাপাশি শরীরচর্চাও ভীষণ প্রয়োজন একথা বলছেন পুষ্টিবিদেরাই।মুখের স্বাদ কী একেবারেই চলে গিয়েছে।তবে বানিয়ে নিন ‘রসুন ভর্তা’। এই ভর্তা গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে। অন্যদিকে ভর্তা খেলে সর্দির মুখে মুখও ছাড়বে। একইসঙ্গে কমবে ব্যথা বেদনা।শুধু তার সুগন্ধেই মন এমন ভরে যায়। ঝুরঝুরে সাদা ভাত,তার পাশে গাওয়া ঘি আর রসুন ভর্তা..উফ একেবারে অমৃত।তবে জানুন বানানোর সহজ পদ্ধতি।
উপকরণ: ১৫ টি রসুনের কোয়া,১টি বড় পেঁয়াজ,২ টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি,২ টেবিল চামচ ধনেপাতা কুচি,পাতিলেবুর রস,লবন ও শুকনো লঙ্কা
প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন।এবার ওই তেলেই রসুন ভাজুন।রসুন লালচে হয়ে এলে তুলে নিয়ে ভাজুন পেয়াঁজ কুচি।হালকা বাদামি রং ধরলে তুলে নিন। এবার গ্রাইন্ডারে ভাল করে স্ম্যাশ করে নিন।কেউ যদি চান তবে হাতে চটকে মেখে নিতে পারেন।
রসুনগুলো হাতে করে চটকে মেখে নিলে সেক্ষত্রে আলাদা করে ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা লবন দিয়ে চটকে মাখুন।এবার ওর মধ্যে স্বাদমত লবন আর সর্ষের তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভর্তা। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।গরম ভাতে ঘিয়ের সঙ্গে রসুন ভর্তা একেবারে জমে যাবে। বাড়িতে একবার ট্রাই করুন এই পদ।