Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রী সুবিধার জন্য নয়া অ্যাপ আনল ভারতীয় রেল, কী-কী পরিষেবা মিলবে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন একটি অ্যাপ চালু করল ভারতীয় রেলওয়ে। এই অ্যাপটির সাহায্যে যাত্রীরা রিজার্ভেশন ও অসংরক্ষিত টিকিট বুক করতে পারবে সহজেই। এর জন্য আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। শুধু তাই নয় এই অ্যাপের সাহায্যে প্ল্যাটফর্ম টিকিটও কাটার সুবিধা আছে।

এই অ্যাপের নাম হল ‘SwaRail’। এই অ্যাপ চালু হওয়ার পর রেলের বিভিন্ন পরিষেবা এক ছাতার তলায় চলে আসবে। তবে এই অ্যাপ চালু হবার পর আইআরটিসি অ্যাপ বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে তা এখনও জানা যায় নি।

রেলের চালু অ্যাপগুলি প্রচুর মানুষ ব্যবহার করেন। এর মধ্যে টিকিট বুকিংয়ের জন্য ব্যবহৃত ‘আইআরসিটিসি রেল কানেক্ট’ অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ কোটির বেশি। রেলের সংরক্ষিত টিকিট টাকার এটি একমাত্র অ্যাপ ছিল। বেসরকারি সংস্থাগুলিকেও টিকিট কাটার বিষয়ে আইআরসিটিসি-র উপর নির্ভর করতে হয়। নতুন এই অ্যাপে আরও বেশি পরিষেবা মিলবে, তাই এর ব্যবহারকারীর সংখ্যাবৃদ্ধির আশা রাখছেন রেলকর্তারা। ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে আয় বাড়বে রেলের বলে মনে করছেন রেল কর্মকর্তারা।

কি সুবিধা পাওয়া যাবে : টিকিট বুকিং, অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, পার্সেল বুকিং, পিএনআর তথ্য, খাবার অর্ডার ও অভিযোগ সমস্ত পরিষেবাই মিলবে এখানে। পিএনআর স্ট্যাটাস দেখা, ট্রেনে যাত্রাকালে খাবারের অর্ডার দেওয়া, এমনকী ভ্রমণের পুরো পরিকল্পনাও সেরে নিতে পারবেন।এই অ্যাপের মাধ্যমে দ্রুত টিকিট বুক করা যাবে। এক্সপ্রেস, সুপারফাস্ট, দুরন্তর মতো ট্রেনের টিকিট কাটা যাবে কয়েক মিনিটের মধ্যে। ট্রেন কোথায় রয়েছে কতক্ষণে প্ল্যাটফর্মে আসবে সব জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এমনকী খাবারের অর্ডারও দেওয়া যাবে। একাধিক খাদ্য সরবরাহকারী সংস্থা যুক্ত রয়েছে এই অ্যাপে।

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

মহিলা না পুরুষ, মাতৃভূমি লোকাল কার? এই নিয়ে বড় উপডেট দিল রেল

নয়া রুটের সূচনা দক্ষিণপূর্ব রেলের, এবার এক ট্রেনেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

ভারতীয় রেলে কী ভাবে এল শৌচাগার ? জানুন অজানা কাহিনি

সুখবর, গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে ৭২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

যাত্রীদের জন্য সুখবর! নবরাত্রির মরশুমে ১৫০টিরও বেশি স্টেশনে খাবারের ব্যবস্থা রেলের

পুজোর আগে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00