নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরশুমে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আগামী ৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে ১৫টি রাউন্ড ট্রিপ করা হয়। আগামী ৫ অক্টোবর একটি ট্রিপের জন্য চলাচল করবে ডিব্রুগড় ও এসএসএস হোবাল্লি জং।
নয়া নিয়ম অনুযায়ী, কাটিহার থেকে সন্ধ্যা ৬টায় প্রত্যেক বুধ ও শনিবার রওনা দেব। পরের গন্তব্য আনন্দ টার্মিনালে পৌঁছাবে সন্ধ্যা ৫.৫০ মিনিটে। অন্যদিকে, মঙ্গলবার ও শুক্রবার দুপুর ৩.২০ মিনিটে আনন্দ টার্মিনাল থেকে রওনা দেবে ট্রেনটি। পরের দুপুর ৩টে নাগাদ কাটিহারে পৌঁছাবে। এছাড়া, ৫ অক্টোবর দুপুর দেড়টায় ডিব্রুগড় থেকে রওনা দেবে ডিব্রুগড়-এসএসএস হোব্বালি জং, সেটি এসে পৌঁছাবে ৮ অক্টোবর সকাল ৯টায়। খাগারিয়া, বারাউনি, পাটলিপুত্র, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজে ট্রেন থামবে।
উৎসবের মরশুমে নয়া ট্রেন চালানো নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগন আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, নয়া ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচি সংক্রান্ত বিশদ জিনিস সমস্ত কিছুই আইআরসিটিসি-র প্ল্যাটফর্মে উল্লেখ করা হয়েছে। এছাড়া, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্যাদি। ট্রেনে ভ্রমণের আগে সমস্তযাত্রীকে তথ্য চেক করে নেওয়ার কথা জানিয়েছে।