নিজস্ব প্রতিনিধিঃ ১৩ বছর পর রঞ্জি ট্রফি খেলতে নেমেছেন বিরাট কোহলি । বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি খেলতে নেমেছেন । দিল্লি বিপক্ষে রেলওয়েজের এই ম্যাচ ঘিরে শুরু হয়েছে উন্মাদনা । সেইসঙ্গে প্রস্তুত হয়ে গিয়েছে বিরাটের জন্য দুপুরের খাবার । জানা গিয়েছে এদিনে তাঁর খাবারের তালিকায় নেই, ছোলে-ভটুরে বা বাটার চিকেন । উল্টে সেখানে রয়েছে চিলি পনির ।
এই প্রসঙ্গে স্টেডিয়ামের ক্যান্টিন মালিক সঞ্জয় ঝাঁ জানিয়েছেন,’ আমি ছোট থেকে চিনি বিরাটকে । বরাবর রঞ্জি ট্রফির দিন বিরাট আমাদের ক্যান্টিন থেকে খাবার খেত । এবার তা অন্যথা হয়নি । আগে সে বাটার চিকেন বা ছোলে-ভটুরে খেতে বেশি পচ্ছন্দ করতেন । কিন্তু এখন নিরামিষ খাওয়ায় এদিনের লাঞ্চে কোহলি খাবে চিলি পনির ।‘
উল্লেখ্য , ক্রিকেট দুনিয়ায় বিরাটের ফিটনেস চর্চার বিষয়। বহু দিন হল আমিষ খাওয়া ছেড়েছেন তিনি। তাই প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট যুক্ত নিরামিষ খাবারেই এখন ভরসা কোহলির। সেইজন্য এদিনের রঞ্জি ট্রফির ম্যাচে তিনি খাবেন চিলি পনির । কারণ, এই খাবারে রয়েছে হাই প্রোটিন । বলা বাহুল্য , অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করে দিয়েছে ভারতীয় বোর্ড। যার পর রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থদের মতো মহাতারকাদের নিজ-নিজ রাজ্যের হয়ে রনজি ট্রফি ম্যাচে নেমে পড়তে দেখা গিয়েছে। শুধু চোটের কারণে বাদ ছিল কোহলি। তবে এবার চোট সারিয়ে দীর্ঘ বছর পর রঞ্জিতে খেলতে নামবে বিরাট। এদিনের ম্যাচে টস জিতেছে দিল্লি ও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।