অস্ত্র হাতে সিউড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত খোদ আইসি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিউড়িতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। রীতিমত বন্দুক হাতে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা । অবস্থা সামাল দিতে গিয়ে  বিক্ষোভের মুখে পড়ল সিউড়ি থানার পুলিশ। অভিযোগ উঠেছে, অভিযুক্তেরা বন্দুক হাতে রীতিমতো দাপিয়ে বেড়ান। প্রকাশ্যে বেশ কয়েকবার গুলি ছোড়ে । ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত ছয়জনকে আট করেছে পুলিশ ।

মঙ্গলবার সিউড়ির মিনিস্টিল এলাকায় ঢুকে পড়েন কয়েক জন যুবক। তাদের প্রত্যেকের হাতেই ছিল বন্দুক। তারা এসে গ্রামবাসীদের হুমকি দিতে থাকে। এরপর নানান কৌশল করে গ্রামবাসীরা অভিযুক্তদের হাতেনাতে ধরে মারধর শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ । এরপরে স্থানীয় পুলিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় । পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে লাঠি চালায় ।

অবস্থা সামাল দিতে গিয়ে  আক্রান্ত হলেন সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর কলার ধরে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।  তবে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে ।  জানা গিয়েছে  জমি সংক্রান্ত বিবাদ থেকেই অশান্তির সূত্রপাত। সেই বিবাদ চরমে ওঠে। বন্দুক নিয়ে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে পড়ে।  ইতিমধ্যেই এদিনের ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বুলেট । স্বাভাবিকভাবেই এদিনের ঘটনার জেরে আতঙ্কিত গ্রামবাসিরা ।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির অনুব্রত-কাজল

ব্যস্ততা কাটিয়ে অসুস্থ কেষ্টকে দেখতে যাবেন, জানালেন কাজল শেখ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]