ছেলে- বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী ৮৫ বছরের বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন ছেলে এবং বৌমার অত্যাচার । আর তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ৮৫ বছরের বৃদ্ধ।  বুধবার সকালে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ।  এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুর এলএমবি রোড এলাকায়। ইতিমধ্যেই ওই বৃদ্ধর ছেলেকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।

পুলিশ সূত্রে খবর, নিহত ওই বৃদ্ধ হলেন ৮৫ বছরের বীরেন দেব । এদিন সকালে তাঁর ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ।  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে খড়দহ থানার পুলিশ। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । তবে বৃদ্ধর ঘর থেকে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট ।

স্থানীয়রা অভিযোগ করেছে, ছেলে এবং বৌমার অত্যাচারের জেরে আত্মহত্যা করেছে বৃদ্ধ। নিজের তৈরি বাড়িতেই থাকার মতো জায়গা দেওয়া হচ্ছিল না বৃদ্ধকে। নিত্যদিন তাঁকে শারীরিক অত্যাচার করা হত । তাতেই আত্মহত্যা করেন বৃদ্ধ। তবে এই নিয়ে পুলিশের তরফ থেকে কিছু জানান হয়নি।   ইতিমধ্যেই বৃদ্ধ আত্মহত্যার খবর সামনে আসতেই   ছেলে-বৌমাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। উত্তেজনার সৃষ্টি হয়েছে  এলাকায়। আর তাতেই বৃদ্ধর  ছেলেকে আটক করেছে পুলিশ ।  এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ ।

সোদপুরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ

“তোকে খুন করতাম, বাবা তাই পারলাম না”, পরিবারের অমতে কন্যার বিয়ে মানতে না পেরে আত্মঘাতী পিতা

খুন নাকি আত্মহত্যা ! হোটেলে বান্ধবীর সঙ্গে রাত কাটানো পরই যুবকের রহস্যমৃত্যু

স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী , মালদা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য

‘মৃত্যুর পর ঠিক কী হয়’ , আত্মহত্যার আগে গুগলে সার্চ নবম শ্রেণির ছাত্রের

স্মার্টফোনের আবদারই হল কাল, ছেলের আত্মহত্যার ২৪ ঘন্টার মধ্যেই আত্মঘাতী বাবা

স্ত্রীর সঙ্গে বচসার পরেই আত্মঘাতী দিল্লির ক্যাফে মালিক, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে বিরোধের জেরে আত্মঘাতী দিল্লির কফি শপের মালিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]