Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচারের নামে প্রহসন, আরও এক মামলা থেকে বেকসুর খালাস খালেদা জিয়া-তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিচারের নামে প্রহসন চলছে মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায়। আর ওই প্রহসনের নেতৃত্বে রয়েছেন ‘রাজাকার’ পরিবারের সন্তান তথা দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁর নেতৃত্বে বিএনপি ও জামায়াত ইসলামীর কট্টর সমর্থক বিচারপতিরা একের পর এক মামলা থেকে বেকসুর খালাস দিতে শুরু করেছেন জঙ্গি থেকে শুরু করে কুখ্যাত দুর্নীতিবাজদের। বুধবার (১৫ জানুয়ারি) সকালে জিয়া অনাথ ট্রাস্ট মামলায় যেমন বেকসুর খালাস দেওয়া হল বিএনটপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান-সহ দুর্নীতির পাণ্ডাদের। নিম্ন আদালত ও হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করতে গিয়ে ‘রাজাকার’ পরিবারের সন্তান সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে জননেত্রী খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল।’ বিচারপতির আসনে বসে কাউকে জননেত্রী বা জননেতা হিসাবে সম্ভাষণের ঘটনা এই প্রথম ঘটল। প্রবীণ আইনজীবীদের মতে, মোল্লা মুহাম্মদ ইউনূসের তালিবানি জমানায় বিচার ব্যবস্থার কাছ থেকে সুবিচার আশা করা অন্যায়।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে খালেদাকে ১০ বছরের সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। পরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে ১০ বছর করে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জেলে যেতে হয় খালেদাকে। মামলায় দুই বছর এক মাস ১৩ দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রথমে ৬ মাসের জন্য সাজা স্থগিত করা হয়েছিল। পরে দফায়-দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরেই প্রাণে মারার হুমকি দিয়ে পদত্যাগ করানো হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান-সহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতিকে। নিয়ম ভেঙে প্রধান বিচারপতি পদে বসানো হয় একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীর অন্যতম নেতা সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে তথা বিএনপি’র আইনজীবী সমিতির শীর্ষ নেতা সৈয়দ রেফাত আহমেদকে। সেই সঙ্গে বিএনপি ও জামায়াত ইসলামীর সদস্য ২১ আইনজীবীকে বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পরেই খালেদা জিয়া-সহ বিএনপি, জামায়াত ইসলামী নেতাদের পাশাপাশি কুখ্যাত জঙ্গিদের বিভিন্ন মামলা থেকে খালাস দেওয়ার কাজ শুরু করেছেন সৈয়দ রেফাত।

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

‘পদে পদে গণতন্ত্র বাধা পাচ্ছে’, মোল্লা ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠলেন খালেদা

ইউনূসের কাছে তিন উপদেষ্টাকে বরখাস্তের দাবি জানাল খালেদা জিয়ার দল

ইউনূস-ওয়াকার সঙ্ঘাতে সেনাপ্রধানের পাশে দাঁড়াল খালেদার দল

মোল্লা ইউনূসের বিরুদ্ধে এবার আন্দোলনে নামছে খালেদা জিয়ার দল

চিকি‍ৎসার জন্য মঙ্গলে লন্ডনে পাড়ি দিচ্ছেন খালেদা জিয়া

সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের জন্য খালেদার কাছে ক্ষমা চেয়েছেন সেনাপ্রধান

মোল্লা ইউনূসের রাতের ঘুম উড়িয়ে খালেদার সঙ্গে একান্ত বৈঠক সেনাপ্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00