অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় বাস কন্ডাক্টরের হাতে মার খেলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একাধিকবার গণপরিহন পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই আবহে এবার উঠে এল চাঞ্চল্যকর ঘটনা। বাস কন্ডাক্টরকে অতিরিক্ত ১০  টাকা না দেওয়ায় মার খেতে হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ৭৫ বছরের আরএল মীনাকে। এমনই ঘটনা ঘটেছে জয়পুরে ।

পুলিশ সূত্রে খবর, আরএল মীনার আগ্রা রোডের কানোটা বাসস্ট্যান্ডে নামার কথা ছিল। কিন্তু বাস কন্ডাক্টর স্টপেজের নাম না বলায় তিনি কানোটায় নামতে পারেননি । এরপরেই মীনার কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা চায়   কন্ডাক্টর  । আর তাতেই তর্কাতর্কি চলে বাসের মধ্যে। এরমধ্যে আচমকাই বাসের কন্ডাক্টর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ধাক্কা দেন। এর পরে মীনা কন্ডাক্টরকে চড় মারেন। ইতিমধ্যেই বাসের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । যা দেখে ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা । তাদের সকলের প্রশ্ন, কী কারণে প্রবীণ ব্যক্তির ওপর অত্যাচার চালাল কন্ডাক্টর ? 

এই ঘটনায় কানোটা থানায় কন্ডাক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মীনা। অভিযুক্ত বাস কন্ডাক্টর হলেন ঘনশ্যাম শর্মা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।  তাঁর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া মাত্রই জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড অসদাচরণের জন্য অভিযুক্ত কন্ডাক্টরকে বরখাস্ত করেছে। তবে এই ঘটনায় পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের যাত্রীদের নিরাপত্তা ও মান নিয়ে উঠেছে প্রশ্ন । ইতিমধ্যেই এই পুরো বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ । 

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের পিছনে লরির ধাক্কায় নিহত ২

সল্টলেকে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ঢুকে গেল বাস, অল্পের জন্য প্রাণরক্ষা

সেপটিক ট্যাঙ্কে নামাই কাল! বিষাক্ত গ্যাসের ছোবলে মৃত ৪

তরবারি উঁচিয়ে বাসচালককে হুঁশিয়ারি কিশোরের, চলল ভাঙচুরও

পানমশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে শাহরুখ-অজয়, সমন জয়পুর ক্রেতা আদালতের

জয়পুরে গ্যাস ও জ্বালানি ভর্তি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ জন

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ স্ত্রীর, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী

Miss Universe India 2024’র তকমা জিতে নিলেন রিয়া সিংহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]