নিজস্ব প্রতিনিধিঃ অফিস টাইমে সাতসকালে শহরে দুর্ঘটনা। সল্টলেক (Saltlake) উইপ্রো মোরে নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের ধাক্কা বাস স্ট্যান্ডে (Bus Stand)। অল্পের জন্য রক্ষা বাসস্যান্ডে দাঁড়ানো নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, এস৩০ রুটের একটি বাস বুধবার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফলে। সেটি উইপ্রো মোরে বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। বাসস্ট্যান্ডে সেটি ঢুকে যায়। বাসের কাঁচ ভেঙে বড় দুর্ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বড় আহত হওয়ার খবর মেলেনি। বাসটিকে পুলিশ সরিয়ে নিয়ে গিয়েছে। তবে এই ঘটনার পর অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। কিছুক্ষনের জন্য ওই রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
জানা গিয়েছে, বাসটি এদিন উইপ্রো মোড়ের দিকে যাচ্ছিল। ওই এলাকায় একটি বড় ট্রাফিক সিগনাল রয়েছে। আচমকাই বুধবার এস-৩০ (S-30) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে উইপ্রো মোড়ের সামনের একটি বাসস্যান্ডে। অফিস টাইম হওয়ায় ওই বাসস্যান্ডে অনেকেই দাঁড়িয়েছিলেন। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে গিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থেকে সরে দাঁড়ায় তাঁরা। অল্পের জন্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
এই ঘটনায় অফিসযাত্রীরা সকলেই সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। বাসেও যাঁরা ছিলেন, তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)। তাঁরা এসে ক্রেনের মাধ্যমে বাসটিকে বের করে সেটিকে সরানোর চেষ্টা করা হয়। অফিস টাইমে অত্যন্ত ব্যস্ত এলাকা উইপ্রো মোড় (Wipro More) । বহু গাড়ি, বাস যাতায়াত করেন সেখানে। সেই সময় এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা।