Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তরবারি উঁচিয়ে বাসচালককে হুঁশিয়ারি কিশোরের, চলল ভাঙচুরও

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যস্ত রাস্তা। সকলেই নিজের নিজের গন্তব্যে চলেছেন। আচমকাই একটি বাস থামিয়ে বাস চালককে তরবারি দিয়ে ভয় দেখাতে দেখা গিয়েছে এক নাবালককে। ঘটনার আকস্মিকতায় সকলেই স্তব্ধ হয়ে পড়ে। শুধু ভয় দেখিয়েই ক্ষান্ত হয়নি সে। বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে তাঁর ওপর।

জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক পুলিশি মামলা রয়েছে। এবার সরকারি বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নাবালকের এই হামলার ভিডিও করেছেন কয়েকজন পথচারি। সেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের ভান্ডুপ এলাকার ট্যাঙকরোডে বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) বাস থামিয়ে চালককে তরবারি হাতে হুমকি দিচ্ছে। পাশাপাশি চালককে অকথ্যা ভাষায় খারাপ কথাও বলতে শোনা গিয়েছে তাকে। এরপরেই জানলা ও বাসের উইন্ডশিল্ডটিও ভেঙে দেয় সে। এখানেই না থেমে পাশে দাঁড়িয়ে থাকা একটি জলের ট্যাঙ্কার ও অটোর কাঁচও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যে ওই নাবালককে আটক করে কিশোর রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কাকার কাছে বকা শুনেছিল ওই কিশোর। চুরি করার অভিযোগে তাকে বকা হয়েছিল বলে জানা গিয়েছে। তারপরেই রেগে গিয়ে বাসে হামলার মত ঘটনা ঘটিয়েছে সে।

বাসের চালক জ্ঞানেশ্বর রাঠোর পুলিশে অভিযোগ দায়ের করেছে। নাবালকের বিরুদ্ধে অপরাধমূলক ভয় দেখানো, বিপজ্জনক অস্ত্র ব্যবহার এবং অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি এবং অস্ত্র আইনও আনা হয়েছে। বেশ কয়েকটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের পিছনে লরির ধাক্কায় নিহত ২

মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

খাদ্যে মিলছে ছত্রাক, জেপ্টোর খাদ্য লাইসেন্স স্থগিত করল মহারাষ্ট্র সরকার

অবিশ্বাস্য! মহারাষ্ট্রে লড়কি বহন প্রকল্পের সুবিধা নিচ্ছেন ২২০০ সরকারি কর্মচারী

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00