বাংলাদেশের জার্সি গায়ে আর খেলবেন না তামিম ইকবাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের মুখে জোর ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সমাজমাধ্যমে এক পোস্টে দেশের সেরা ব্যাটসম্যান জানিয়েছেন, বাংলাদেশের জার্সি গায়ে আর কখনই খেলবেন না। তামিমের এমন ঘোষণায় খানিকটা বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

২০২৩ সালে ভারতের মাটিতে বসা একদিনের বিশ্বকাপে বাংলাদেশ দলের ত‍ৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানের আপত্তির কারণে দলে ঠাঁই হয়নি তামিমের। তার পর থেকেই অভিমানে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। শুক্রবার রাতে অবসর নেওয়ার কথা জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি।’

২০২৩ বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে যা ঘটেছে তা যে ভুলতে পারেননি তিনি, তাও খোলা মনে ব্যক্ত করেছেন প্রাক্তন টাইগার অধিনায়ক। তিনি লিখেছেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেটভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাঁদের ভালোবাসার কথা ভেবেছি আমি।’

উল্লেখ্য, বছর দেড়েক আগে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তামিম। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি অবসর ভেঙে ফের ক্রিকেট খেলতে রাজি হন। কিন্তু অধিনায়কত্ব তিনি ছেড়ে দেন। 

এবার প্রশাসকের ভূমিকায় প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবাল, লড়ছেন বিসিবি নির্বাচনে

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সৌম্য-শান্ত’র

অগস্টে বাংলাদেশ যাচ্ছেন না শুভমন গিলরা, বিসিবিকে জানিয়েছে বিসিসিআই

অভিমানে টাইগারদের টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসন শান্ত!

জঙ্গিদের ডেরা পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার বাংলাদেশি পেসারের

মোস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি দিল বিসিবি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]