জঙ্গিদের ডেরা পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার বাংলাদেশি পেসারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গ্রাম্য প্রবাদ রয়েছে, ‘আপনি বাঁচলে বাপের নাম’। পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান কতটা বিধ্বংসী ছিল তা নিজের চোখে দেখেছেন। কোনও ক্রমে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরে এসেছেন। তাই তিনি আর পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি নন। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। নাহিদের পাশাপাশি পাকিস্তানে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি।সূত্রের খবর আরও বেশ কয়েকজন নিরাপত্তার দোহাই পেড়ে পাকিস্তানে যেতে অস্বীকার করেছিলেন। কিন্তু তাদের অনেক বুঝিয়ে রাজি করাতে সফল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

অনেক টানাপোড়েনের পরে বুধবারই (২১ মে) বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরের সূচি ঘোষণা করা হয়েছে। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নিরাপত্তার কারণে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে, ৩০ মে এবং ১ জুন ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সিরিজ খেলার জন্য ২৫ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিরুদ্ধে ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেয়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। কিন্তু বিসিবি কর্তাদের তিনি জানিয়ে দেন, ‘খেলার চেয়ে প্রাণ আগে। তাই পাকিস্তানে যাবেন না।’ নাহিদের পাকিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরের জন্য ঘোষিত স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছে নাহিদ রানা। তাছাড়া কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। দু-একজনের মধ্যে যাওয়ার ব্যাপারে দ্বিধা  ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের সঙ্ঘাত শুরুর সময় পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। কাছ থেকেই তারা সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পর নতুন করে পিএসএল শুরু হলেও আর পাকিস্তানে যাননি দুই বাংলাদেশি তারকা।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া ৯ বায়ুসেনা আধিকারিক পাচ্ছেন ‘বীর চক্র’ সম্মান

‘কোনও পাক যুদ্ধবিমান ধ্বংস হয়নি’, ভারতীয় বায়ুসেনা প্রধানের দাবি খারিজ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

‘হস্তক্ষেপ না করলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যেত’, ফের বোমা ফাটালেন ট্রাম্প

‘সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতারাও এখন থেকে রেহাই পাবে না’, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন আমাদের সাংসদরা: মোদি

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]