এবার প্রশাসকের ভূমিকায় প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবাল, লড়ছেন বিসিবি নির্বাচনে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) আসন্ন নির্বাচনে অংশ নিতে চলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) আসন্ন নির্বাচনে অংশ নিতে চলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল খান। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, বিসিবির প্রশাসনে যুক্ত হতে পারেন দেশের ক্রিকেটার অন্যতম সফল এই ওপেনার। এবার সেই জল্পনায় শিলমোহর দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল খান। আপাতত পরিচালক পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন তামিম। সুতরাং ভবিষ্যতে বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর।

নিয়ম অনুযায়ী, চলতি বছরের আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। বোর্ড সভাপতির নির্দেশের পরেই নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, সময়সূচী ঘোষণা এবং নির্বাচনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আরও ২ জনকে মনোনীত করতে পারেন। এরপর এই ২৫ জন পরিচালকের ভোটে সভাপতি নির্বাচন হয়।

রবিবার (৩১ অগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তামিম জানিয়েছেন, আগেভাগে সভাপতি হওয়ার কথা বলা যায়না। তিনি নিজেও অনেক কিছু শোনেন, দেখেন। কিন্তু বিসিবি নির্বাচনে তিনি আদেউ অংশ নেবেন কি না তা জানাতেন না। তবে বিসিবি সম্পূর্ণ আলাদা। এখানে প্রথমে পরিচালক হতে হয়। তারপর সভাপতি। তিনি আরও বলেছে্য, ‘যদি দু’জন সভাপতি প্রার্থী হন, তবে পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন। তবে এবার নির্বাচনে আমি পরিচালক পদে অংশ নিচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস- যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।’

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম

‘হাঁটার চেষ্টা করছেন’,চিকিৎসকদের পর্যবেক্ষণে কেমন কাটছে তামিমের দিন?

‘জ্ঞান ফিরেছে’,কেমন আছে লাইফ সাপোর্টে থাকা তামিম?

তড়িঘড়ি অ্যাঞ্জিওপ্লাস্টি তামিম ইকবালের,সঙ্কট কাটেনি

খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল, রয়েছেন লাইফ সাপোর্টে

বাংলাদেশের জার্সি গায়ে আর খেলবেন না তামিম ইকবাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]