আন্তর্জাতিক ডেস্কঃ– লাস ভেগাসে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাকে ভয়াবহ বিস্ফোরণ। হোটেলের বাইরে একটি গাড়ি আগুনে জ্বলসে যায়। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে চতুর্দিকে। এই ঘটনায় পুলিশের তৎপরতায় হোটেলটিকে খালি করে দেওয়া হয়েছে। তবে কী থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, সেই নিয়ে এখনও কিছু বুঝতে পারছেন না পুলিশ আধিকারিকরা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্টেইনলেস স্টিলের ট্রাকটি হোটেলের প্রবেশপথে দাউ দাউ করে আগুন ধরে যায়। এর পরে ছোট ছোট বিস্ফোরণ ঘটে যা আতশবাজির মতোই দেখাচ্ছে। সেই সঙ্গে ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে গাড়িটি বিস্ফোরণের প্রায় এক ঘন্টা আগে একজন ড্রাইভার ট্রাম্প হোটেলের পাশ দিয়ে যাচ্ছিল এবং তারপরে সেই ঘন্টার শেষের দিকে ঘুরে ঘুরে হোটেলের সামনে থামে এবং সেখানে কয়েক সেকেন্ড পরে গাড়িটি বিস্ফোরিত হয়।
ইলন মাস্ক জানিয়েছেন, “ এই বিস্ফোরণটি খুব বড় আতশবাজি অথবা ভাড়া করা সাইবারট্রাকের জন্য হয়েছে”।অন্যদিকে এফবিআই এজেন্ট জেরেমি শোয়ার্টজ লাস ভেগাস বিস্ফোরণকে “একটি বিচ্ছিন্ন ঘটনা” হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, ” বিশ্বাস করি না যে এই ঘটনায় একাধিক লোক এটিকে সাহায্য করছে।”