ঘুর্ণি দরজার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, ৭৮ বছর বাদে ট্রাম্পের হোটেলের বিরুদ্ধে দায়ের মামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শিরোনামে আমেরিকার লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল (Trump International Hotel)। কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। আচমকা একটি পরিবার দাবি করেছে তাঁদের পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে হোটেলের একটি রিভলবিং ডোরের কারণে। ওই দরজার কারণেই দুর্ঘটনা ঘটে, তারপরেই আঘাতজনিত রোগে ভুগে মৃত্যু হয় ৭৮ বছর বয়সী এক মহিলার।

১৮ মার্চ ক্লার্ক কাউন্টি জেলা আদালতে (Clark County District Court )একটি প্ররোচিত মৃত্যুর মামলা দায়ের করে অভিযোগ জানানো হয় যে, ২০২৩ সালের ২১ মার্চ হোটেলের একটি খারাপ হওয়া রিভলবিং দরজা দিয়ে ডায়ানা ট্রুশ নামে ৭৮ বছরের এক বৃদ্ধাকে ফেলে দেওয়া হয়েছিল। অভিযোগ, হোটেল কর্মীরা জানতেন যে দরজাটিতে সস্মস্যা রয়েছে। কিন্তু তারপরেও তাঁরা যথেষ্ট সুরক্ষা বিধি মেনে চলেননি।

এই ঘটনার পর বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাও চলে। কিন্তু সময়ের সাথে সাথে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। গত ১৪ অক্টোবর পুরনো আঘাতের জটিলতার কারণে ডায়ানা ট্রুশের মৃত্যু হয়।

মামলায় চিকিৎসা ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, সেইসাথে বৃদ্ধা যে পরিমাণ যন্ত্রণা পেয়েছেন তার জন্যও ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ফ্যাশন শো ড্রাইভে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলটি ট্রাম্প অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয়। এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প তত্ত্বাবধান করেন। যদিও এই বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এখনও পর্যন্ত কিছু বলতে শোনা যায়নি।

খবরটি ফক্স ৫ ভেগাস, লাস ভেগাস রিভিউ-জার্নাল এবং এনবিসি নিউজ সহ একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]