নিজস্ব প্রতিনিধিঃ সিকিম জুড়ে রেকর্ড হারে শুরু হয়েছে তুষারপাত। সেইজন্য এই আবহাওয়া উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে সিকিমে । বর্তমানে উত্তর সিকিমের লাচেন, লাচুংসহ বিভিন্ন এলাকায় তুষারপাত হওয়ায় উৎফুল্ল পর্যটকদের সংখ্যা বেড়েছে। এই আবহে এবার পর্যটকদের জন্য খারাপ সংবাদ দিল সিকিম প্রশাসন।
আধিকারিকদের তরফে জানান হয়েছে,’ আগামী ১ লা জানুয়ারি নাথুলায় একটি বিশেষ সীমান্ত কর্মীদের একটি বৈঠক রয়েছে। সেইজন্য পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে নাথুলা ও তার আশেপাশের এলাকা । তবে খোলা থাকবে সোমগো লেক এবং বাবা মন্দিরের মতো অন্যান্য পর্যটক প্রবল স্থান।‘ এখান থেকে একথা স্পষ্ট যে, বছরের প্রথম দিন সিকিমে যেতে পারবেন পর্যটকেরা ।
উল্লেখ্য, ডিসেম্বর মাসের শেষে লাচুং এর পর লাচেন যাওয়ার পথ খুলে দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে উত্তর সিকিমের একাধিক এলাকা সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে । উত্তর সিকিমের তুষারপাত নজর কাড়ছে পর্যটকদের। এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন। বর্তমানে সাদা চাদরে ঢেকে গিয়েছে উত্তর সিকিমের সমস্ত রাস্তা । বলা বাহুল্য, বড়দিন উপলক্ষ্যে প্রায় আড়াই হাজার মানুষের সমাগম ঘটেছিল লাচুংয়ে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয় প্রশাসনকে। এই আবহে নতুন বছরের শুরুতেই বন্ধ থাকবে সিকিম ।