নিজস্ব প্রতিনিধি : সিকিমে পা রাখলেই এখন থেকে পর্যটকদের গুনতে হবে বাড়তি টাকা। মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। সিকিম রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সিকিমের পর্যটন ব্যবসা নথিভুক্তকরণ নীতির অধীনে এই বাড়তি টাকা আদায় করা হবে। কেউ যদি এই নির্দেশ না মানে তবে তাকে সিকিম ভ্রমণ করতে দেওয়া হবে না।
এই নিয়ে সিকিম প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন,পর্যটকেরা যখন হোটেলে চেক-ইন করবেন, তখন তাঁদের প্রত্যেককেই মাথাপিছু ৫০ টাকা করে বাড়তি টাকা দিতে হবে। তবে পাঁচ বছরের কমবয়সিদের জন্য কোনও টাকা দিতে হবে না।হোটেল কর্তৃপক্ষ সেই টাকা রাজ্যের পর্যটন দফতরে জমা করবেন। পর্যটকদের দেওয়া বাড়তি এই টাকা সিকিমে পর্যটনের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। যাতে পরবর্তীতে সিকিমকে জনসম্মুখে আরও আকর্ষণীয় করে তোলা যায়।
ওই আধিকারিক আরও জানিয়েছেন ৫০ টাকার বিনিময়ে এক জন পর্যটক ৩০ দিন পর্যন্ত সিকিমে থাকতে পারবেন।৩০ দিন পার হয়ে গেলে তাঁকে আবার ৫০ টাকা দিয়ে বুক করতে হবে। হোটেলে চেক ইনের সময়ে নিয়ম মেনে মাথা পিছু ৫০ টাকা ‘এন্ট্রি ফি’ দিতে হবে।, তবেই গোটা একমাস আপনি সিকিমের যত্রতত্র ঘুরতে পারবেন।
উল্লেখ্য,হিমালয়ের কোলে থাকা ছোট্ট সিকিমের সৌন্দর্য়ের টানে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটকেরা।এখানকার অর্থনীতি পর্যটন নির্ভর।অধিকাংশ মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে পর্যটন ব্যবসা। যদিও বাংলা-সিকিম যাতায়াত এখন অনেক সহজ।