নিজস্ব প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার কন্যা তথা ব্রিটেনের শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসবাদ করেছেন ব্রিটেনের ক্যাবিনেট কর্মকর্তারা। পারিবারিকভাবে বাংলাদেশ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করেছে ব্রিটেনের শাসক দল লেবার পার্টি। তদন্তের বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ কোনও যোগাযোগ করেনি জানিয়ে লেবার পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, ‘টিউলিপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোনও সত্যতা নেই। সব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
যদিও টিউলিপকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই খবরটি সামনে আসে রবিবার। জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেন বঙ্গবন্ধুর নাতনি। যদিও জিজ্ঞাসাবাদের মুখে পড়া নিয়ে সাংবাদিকদের কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রেহানা কন্যা।সম্প্রতি টিউলিপ, শেখ রেহানা, শেখা হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে অভিযুক্তদের আনুষ্ঠনিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক কর্তৃপক্ষ। এই নিয়ে দুদকের এক কর্মকর্তা জানান, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে।কার্যক্রম শেষ হলে আমরা একে একে সব অভিযুক্তের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাব।’