Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনে বর্ণবিদ্বেষের শিকার দুই শিখ, রাস্তায় ফেলে মারল তিন কিশোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে কিশেরদের দ্বারা বর্নবিদ্বেষের শিকার ২ শিখ সম্প্রদায়ের ব্যক্তি। ওলভারহ্যাম্পটনে ২ শিখ বয়স্ক ব্যক্তির ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে গত শুক্রবার ওলভারহ্যাম্পটনের একটি রেল স্টেশনের বাইরে ২ বৃদ্ধের ওপরে চড়াও হয় অভিযুক্ত ৩ কিশোর। ঘটনা প্রকাশ্যে আসার পরে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়েছে তারা।

জানা গিয়েছে, গত শুক্রবার ওলভারহ্যাম্পটনের একটি রেল স্টেশনের বাইরে ২ শিখ বৃদ্ধের ওপরে চড়াও হয় ৩ কিশোর। বর্ণবিদ্বেষের শিকার হন তাঁরা। নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দুই বৃদ্ধ মাটিতে পড়ে রয়েছেন। ৩ জন আক্রমণকারী ২ বৃদ্ধকে বেধড়ক মারধর করছে। বার বার লাথি মারতেো দেখা গিয়েছে। নির্যাতিতদের পাগড়ি খুলে পাশে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভিডিও ফুটেজ দেখে ৩ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পরে জামিনে মুক্তি পেয়েছে তারা।

শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল  বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন ব্রিটেন সরকারের কাছে বিষয়টি জানাতে। সেখানে বসবাসকারী শিখ প্রবাসীরা যাতে নিরাপদে থাকতে পারেন, তাঁদের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। এক প্রবীণ রাজনীতিবিদ জানিয়েছেন, ব্রিটেনের উলভারহ্যাম্পটনে দুই বয়স্ক শিখ পুরুষের উপর ভয়াবহ হামলার তীব্র নিন্দা করছি। একজন শিখের পাগড়ি জোর করে খুলে ফেলা হয়েছে। এই বর্ণবাদী ঘৃণামূলক অপরাধ শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে, এরা সর্বদা সকলের মঙ্গল কামনা করেন।

এই ঘটনার পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের ব্যবহার কোনওভাবেই বরদাস্থ করা হবে না। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাক্ষিদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00