Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিভল শেষ প্রদীপ, চিরতরে বন্ধ হল বাগবাজার-শ্রীরামপুর ‘৩’ নম্বর রুট

নিজস্ব প্রতিনিধি: তিনের চাকা পাকাপাকিভাবে থামল শেষে।৩ নং বাসের নাম শোনেননি এরকম মানুষ কলকাতা বা শহরতলীর হুগলী জেলায় পাওয়া বেশ দুষ্কর। ১৯২৭ সালে চালু হয়েছিল কলকাতা ও হুগলি জেলার মধ্যে সংযোগকারী এই তিন নম্বর বাস রুট ।দশকের পর দশক ধরে শ্রীরামপুর(Sreerampur) এবং উত্তর কলকাতার বাগবাজারের(Bagbazar) মধ্যে পরিষেবা দিয়ে গেছে লক্ষ লক্ষ যাত্রীকে এই বাস। সল্টলেকের […]

পদপিষ্টের ঘটনায় মঙ্গলবার সকাল ১১টায় আল্লু অর্জুনকে হাজিরার নির্দেশ পুলিশের

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে জেরার জন্য তলব করল পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাল ১১টায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মামলার তদন্তের স্বার্থেই তেলগু সুপারস্টারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে হায়দরাবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা-২’ ইতিমধ্যেই বক্স অফিসে সুনামি […]

‘এক দেশ, এক ভোট’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক ৮ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ নিয়ে আগামী ৮ জানুয়ারি যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসছে। সোমবার (২৩ ডিসেম্বর) লোকসভার সচিবালয় সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রথম দিনের বৈঠকে কমিটির সদস্যদের সামনে ‘এক দেশ, এক ভোট’ বিল নিয়ে একটি বিশেষ প্রেজেন্টেশন দেবেন আইন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। কেন এই বিল তৈরি করা হয়েছে সেই ব্যাখ্যাও […]

পুরুলিয়ার কাটাচুয়ার জঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছে ‘জিনাত’ , সতর্ক বন দফতর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ‘জিনাত ‘নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে বন দফতরকে। পুরুলিয়ার কা কাটাচুয়ার জঙ্গল থেকে ঝাড়খন্ডের(Jharkhand) দিকে আরো প্রায় ১০ -১২ কিলোমিটার এগিয়ে গেল বাঘিনী ‘জিনাত’ । ঝাড়গ্রাম বনাঞ্চলে ঢুকে পড়া বাঘিনীর খোঁজে এখন জোর তল্লাশি চলছে ময়ুরঝর্ণা ও কাঁকড়াঝোড়ের জঙ্গলে। আজ সকাল ৬ টায় শেষবার তার রেডিও কলার লোকেশান পান বন দফতরের কর্মীরা। তার […]

না ফেরার দেশে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বছরের শেষ লগ্নে দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমান্তরাল সিনেমার জনক। বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। পরিচালকের […]

‘প্রাণহানির সম্ভাবনা’ থাকায় শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনা বিদ্রোহে পদচ্যূত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু ‘নিরাপত্তার কারণেই’ যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের তালিবানি সরকারের হাতে তুলে দেওয়া হবে না, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে সেই ইঙ্গিত দিয়েছেন বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা। যদিও হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বাংলাদেশ […]

‘মা গ্রামের বাড়িতে গেছেন…’  এখনও  মৃত্যুর খবর জানে না  ‘পুষ্পা ২’ পদপিষ্ট ঘটনায় মৃতার কন্যা

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীকে হারিয়েছেন । এখনও  এক ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই ট্রাজেডির মধ্যেও আল্লু অর্জুনকে কোন দোষারোপ করতে চান না না  ‘পুষ্পা ২’ পদপিষ্ট ঘটনায় নিহত রেবতীর  স্বামী ভাস্কর । সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন স্ত্রী। তবে এই ঘটনার জন্য তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের […]

নিজের কবিতার বই লিখে রাজ্যপালের ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের উদ্যোগে বড়দিন উদযাপন চলছে রাজ্য জুড়ে। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিস মাস ফেস্টিভ্যালের(X- Mas Festival) উদ্বোধন করেছেন গান লিখে। এইবার রাজ্যপাল সিভি আনন্দ(Govonor C V Ananda Bose) বসুও নিজের কবিতা বই লিখে রাজভবনে পালন করলেন ক্রিসমাস ফেস্টিভ্যাল। সোমবার সন্ধ্যায় বিশাল আয়োজন করা হয় রাজভবনের […]

মালদায় একাধিক পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক অনুদান প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি,মালদা: রাজ্য সরকারের পরিবহন দফতরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পথ দুর্ঘটনায় মৃত মালদার(Malda) ২১টি পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। সোমবার মালদার কালেক্টরেট ভবনে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ […]

আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের  ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে । আর এই নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল । এই আবহে সোমবার কলকাতার রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস । গত সপ্তাহে নিজের এক্স হ্যান্ডলে শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর […]

মেলবোর্ন টেস্টের আগেই অশ্বিনের বিকল্প হিসাবে ভারতীয় দলে যোগ দিলেন মুম্বইয়ের ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকাই সবাইকে হতচকিত করে দিয়ে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন ভারতের অন্যতম সফল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অবসরের সিদ্ধান্তে ধাক্কা খেয়েছিল ভারতীয় শিবির। তবে শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্টের আগেই সেই ধাক্কা সামলে উঠে অশ্বিনের বিকল্প খুঁজে খেলেন ভারতীয় নির্বাচকরা। বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের উদীয়মান অলরাউন্ডার তনুশ কোটিয়ান। ইতিমধ্যেই মেলবোর্নে ভারতীয় দলের […]

বড়দিনের আগে শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গড়বেতার গনগনি

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা: বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনিতে পর্যটকদের সমাহার। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি(Gangani)। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ বলা হয়। যদি উঁচুনিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়, তা হলে […]

বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নারকেলডাঙা পুলিশের হাতেনাতে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি :-  অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে অন্য জায়গায় ছবি পাঠানোর অভিযোগ ওঠে। আর সেই অপরাধে নারকেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল চার জন যুবককে। পুলিশ সূত্রে খবর, রবিবার অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা ছিল। বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত চলেছিল এই পরীক্ষা। বিভিন্ন জায়গাতে সেই পরীক্ষার […]

সস্তায় বড়দিনের কেক খুঁজছেন, নিশ্চিন্তে ঢুঁ মারতে পারেন নিউমার্কেটের ৫ দোকানে

নিজস্ব প্রতিনিধিঃ দোরগোড়ায় ক্রিসমাস। কেক ছাড়া যে দিনটির কথা ভাবাই যায় না। ২৫ ডিসেম্বরের আগে ও পরের বেশ কয়েকদিন ধরে চলে কেক–পার্বণ। আর এই সময় শুধু ক্রিম কেকই নয় বরং  ফ্লুস কেক খেতেও বেশি পছন্দ করেন আমজনতারা। কলকাতায় কেক বলতে যে জায়গাটির কথা প্রথম মাথায় আসে, তা হল নিউ মার্কেট চত্বর। ডিসেম্বরের হালকা রোদ গায়ে […]

গোপালের বনভোজনের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের মিলনক্ষেত্র হয়ে উঠল শান্তিপুর

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: গোপালের বনভোজনের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের মিলনক্ষেত্র হয়ে উঠল নদিয়ার তীর্থনগরী শান্তিপুর(Shantipur)।ভক্ত ও ভগবানের মিলনের মধ্যে দিয়ে এক অনন্য চিত্র ফুটে উঠল মন্দির নগরী নদিয়ায়। শান্তিপুর মানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র। ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে দিয়ে বিভিন্ন সনাতনী ধর্মীও অনুষ্ঠান লেগেই থাকে। যার এক অনন্য রূপ নিল পৌষ মাসে গোপালের […]

বড়দিনের কেকে কী থাকছে ভেজালের ছোঁয়া? পাখির নজর পুরসভার

নিজস্ব প্রতিনিধি :-  সামনেই বড়দিন, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। এই বড়দিনে কেক খেয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। তাই বড়দিন আসার আগে কেক কেনার হিড়িক পড়ে যান জনগণের মধ্যে। আর সেই কেকই কি থাকছে ভেজালের ছায়া? সেই দিকেই কড়া নজর রাখতে তৎপর কলকাতা পুরসভা। বিশেষজ্ঞদের মতে, পচা ডিম থাকা ক্ষতিকারক […]

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়ম

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যাবতীয় জল্পনার ইতি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসলেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়ম। সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রের তরফে এ কথা জানানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে পাঁচ বছর দায়িত্ব সামলাবেন প্রাক্তন বিচারপতি বিচারপতি বি রামাসুব্রহ্ম্যনিয়ম। জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হওয়ার […]

পোল্ট্রি মুরগির ঘরে জাল মদের কারখানা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ বেআইনি মদ তৈরির আস্তানা ভেস্তে দিল। সেই সঙ্গে ওই চক্রে যুক্ত থাকা তিনজনকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতিতে। এলাকায় পোল্ট্রি মুরগির ব্যবসার আড়ালে রমরমিয়ে চালাচ্ছিল বেআইনি মদ তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে ,সুতি থানার(Suti P.S.) পুলিশ সুতির হাঁপানিয়া পোল্ট্রি ফার্মে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করল […]

পাশ-ফেল নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের, পঞ্চম ও অষ্টম শ্রেণির No Detention Policy বিলুপ্ত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের শেষেই পাশ-ফেল নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল মোদি সরকার। কেন্দ্রীয় শিক্ষা নীতির খানিকটা বদল ঘটিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) পঞ্চম ও অষ্টম শ্রেণিতে চালু থাকা ‘নো ডিটেনশন’ পলিসি প্রত্যাহার করে নিল শিক্ষা মন্ত্রক। অর্থা‍ৎ এখন থেকে ওই শ্রেণিতে পাঠরত কোনও পড়ুয়া ফেল করলে অনুত্তীর্ণ বলেই গণ্য হবে। অর্থা‍ৎ ওই ক্লাসেই আরও এক বছর […]

মানিকচকে কুকুরের কামড়ে আতঙ্ক এলাকায়, অবশেষে পিটিয়ে মারা হল সারমেয়কে

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: কুকুরের কামড়ে আহত একই গ্রামের ২০ থেকে ২৫ জন। গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক। এমনই ঘটনা সামনে এসছে মালদার মানিকচক থানার(Manickchak P.S.) ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায়। মানুষের পাশাপাশি এলাকার গবাদিপশুকেও কুকুরের(Dog) আক্রমণ। কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে তো কেউ আবার বাড়ি ফিরে এসেছেন হাসপাতাল থেকে। প্রায় সপ্তাহখানেক ধরে কুকুরের এমন […]

খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু, উদ্ধারের চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে ফের  গভীর কুয়োয় পড়ে গেল  শিশু । ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর থেকে প্রায় ১২০  কিলোমিটার দূরে কোতপুটলির কিরাতপুরা এলাকায় । সেখানকার এক ৩ বছরের শিশু খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর কুয়োতে পড়ে যায়। শেষ পাওয়া খবর অনুসারে এখন তাঁকে উদ্ধার করা যায়নি। জোর কদমে চলছে উদ্ধারকাজ । জানা গিয়েছে,  সোমবার বিকেলে […]

এবার হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো ছুটবে, সুখবর শোনালেন রচনা

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা ছাড়িয়ে এখন মেট্রো দৌড়াচ্ছে হাওড়াতেও। এবার সেই মেট্রোই যদি চলে ব্যান্ডেল পর্যন্ত তাহলে অনেক মানুষের সুবিধা হবে। এই কথা চিন্তা করে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চালানোর ইচ্ছা প্রকাশ করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করন রচনা। সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক […]

0:00